বৃহস্পতিবারের বদলে, শুক্রবার এল চলতি সপ্তাহের টিআরপি তালিকা। আর এবারেও বেঙ্গল টপারের পজিশন পেল পরিণীতা ধারাবাহিকটি। জি এই মেগা আপাতত বেঙ্গল টপার। রেটিং এসেছে ৬.২। বিগত কয়েকদিন ধরেই বেশ কিছু ধারাবাহিকের স্লট বদলেছে। তবে পরিণীতার বিপরীতে এখনো স্টার জলসার পরশুরাম ধারাবাহিকটি রয়েছে। যার রেটিং বর্তমানে এসেছে ৫.৮। পেয়েছে টিআরপি তালিকায় দ্বিতীয় স্থান।
তবে যৌথভাবে দ্বিতীয় স্থান দখলে রেখেছে জি বাংলারই আরও এক মেগা। আর তা হল জোয়ার ভাঁটা। পেল ৫.৮ রেটিং। কয়েকদিন আগেই আধাঘণ্টা এগিয়ে আসে ঋষি-নিশা-উজি। একসময় চিরসখা-কে ঘোল খাইয়েছে, আর এখন প্রফেসর বিদ্যা ব্যানার্জীকে। স্লট হারাচ্ছে স্বস্তিকা দত্তের ধারাবাহিক। এই সপ্তাহেও ৫.৩ রেটিং পেয়ে পঞ্চম স্থানে।
এবারের টিআরপি তালিকায় তৃতীয় স্থানে তারে ধরি ধরি মনে করি ধারাবাহিক। পেয়েছে ৫.৭ রেটিং। আর চতুর্থ স্থানে রয়েছে রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকটি। ৫.৫ রেটিং পেয়ে এটি চতুর্থ স্থানে।
স্লট বদলের পর চিরসখা-র হাল বেশ খারাপ। মিলন হবে কতদিনে+চিরসখা (প্রথম ১৫ মিনিট)-এর রেটিং ৩.৭। আর চিরসখা(শেষ ১৫ মিনিট)+ভোলে বাবা-র রেটিং এসেছে ২.৭।
দেখে নিন টিআরপি-র সেরা দশ তালিকা:
প্রথম: পরিণীতা (৬.২)
দ্বিতীয়: জোয়ার ভাঁটা/ পরশুরাম (৫.৮)
তৃতীয়: তারে ধরি ধরি মনে করি (৫.৭)
চতুর্থ: রাঙামতি তীরন্দাজ (৫.৫)
পঞ্চম: ও মোর দরদিয়া/ প্রোফেসর বিদ্যা ব্যানার্জি (৫.৩)

ষষ্ঠ: গঙ্গা (৫.২)
সপ্তম: কুসুম (৫.০)
অষ্টম: লক্ষ্মী ঝাঁপি (৪.৯)
নবম: আমাদের দাদামণি/ কনে দেখা আলো (৪.৫)
দশম: চিরদিনই তুমি যে আমার (৪.৩)
এদিকে এই সপ্তাহে এসেছে গঙ্গা-র প্রথম টিআরপি। কথা-র পর গঙ্গায় দেখা যাচ্ছে সাহেব ভট্টাচার্যকে। আর ধারাবাহিকের নায়িকা হিয়া মুখোপাধ্যায়। গঙ্গা-র প্রথম রেটিং এল ৫.২। স্লট ছিনিয়ে নিল আমাদের দাদামণি-র থেকে।
আরও কমেছে চিরদিনই তুমি যে আমার-এর রেটিং। লক্ষ্মী ঝাঁপি (৪.৯)-র কাছেস্লট হারা, আর্য ও অপর্ণার প্রেম কাহিনি-র রেটিং এসেছে ৪.৩। কোনো রকমে টিকে আছে দশম স্থানে।