UPSC CSE 2025 Results। ইউপিএসসি CSE ২০২৫এ টপার অনুজ অগ্নিহোত্রী

Spread the love

প্রকাশিত হয়ে গেল ইউপিএসসির সিভিল সার্ভিসেস পরীক্ষা ২০২৫র ফলাফল। এই পরীক্ষায় এআইআর ১ অর্থাৎ শীর্ষ স্থানটি দখল করেছেন অনুজ অগ্নিহোত্রী। ইউপিএসসি-তে স্থান দখল নিঃসন্দেহে মুখের কথা নয়। আর সেই পরীক্ষায় চলতি বছরের ফলাফলে প্রথম স্থানে অনুজ। কে তিনি?

অনুজ অগ্নিহোত্রী কে?

২০২৫ সালের ইউপিএসসি সিএসইর পরীক্ষার পর ৯৫৮ জন পরীক্ষার্থীকে ‘ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস’ বা আইএএস, ‘ইন্ডিয়ান ফরেন সার্ভিস’ বা আইএএফএস , ‘ ইন্ডিয়ান পুলিশ সার্ভিস’ বা আইপিএস-এ নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। আর তাঁদের মধ্যে প্রথম স্থানে রয়েছেন অনুজ অগ্নিহোত্রী।

রাজস্থানের কোটার কাছে ছোট্ট এলাকা রাওতভাতা। অনুজ অগ্নিহোত্রী সেই রাওতভাতা এলাকার বাসিন্দা। সেখানেই অনুজের প্রাথমিক শিক্ষা। এরপর যোধপুরে তিনি চলে যান উচ্চ শিক্ষার্থে। মেডিক্যালের ছাত্র অনুজ। তিনি এমবিবিএস করেছেন যোধপুর থেকে। অল ইন্ডিয়া মেডিক্যাল সায়ান্সেস বা এইমস, যোধপুর থেকে তিনি করেছেন এমবিবিএস। ২০২৩ সালে তাঁর ডাক্তারির ইন্টার্নশিপ শেষ হয়। এরপর থেকে আর সময় নষ্ট করেনিন। ২০২৩ সাল থেকেই অনুজ ইউপিএসসির জন্য পড়াশোনা শুরু করেন। প্রথম বারেই যে সাফল্য এসেছে তা নয়। তৃতীয়বারের চেষ্টায় সফল হয়েছেন অনুজ। অনুজ বলছেন, এই পরীক্ষার প্রস্তুতি মোটেও সহজ ছিল না। তাঁর মেডিক্যালের পড়াশোনার থেকে অনেকটাই আলাদা ছিল এই পরীক্ষার পড়াশোনা। তবে পরিস্থিতি যাই হোক হাল ছাড়েননি অনুজ। তিনি ইউপিএসসির জন্য নতুন ধাঁচের পড়াশোনার ঘরানা বেছে নিন। আর তাতেই আসে সাফল্য।

স্বভাবতই প্রশ্ন উঠছে, চিকিৎসক হিসাবে ভালোই কেরিয়ার গড়তে পারতেন অনুজ, তাহলে কেন সিভিল সার্ভিসেস কে বেছে নিলেন এই রাজস্থানের ভূমিপুত্র? অনুজ বলছেন, একঘেয়ে নয়, এমন কিছু কাজ তিনি করতে চাইছিলেন। তাঁর মতে সিভিল সার্ভিসেসে বিভিন্ন দায়িত্ব থাকে, আর সরকারের একাধিক সেক্টরের দরজা কাজের জন্য খুলে যায়।

তবে শুধু যে পড়াশোনা করেছেন তাইই নয়। পড়াশোনা বাদে, ক্রিকেটে তাঁর বেশ শখ রয়েছে। এছাড়াও স্ট্যান্ড আপ কমেডি-ও তাঁর পছন্দের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *