WB Health Scheme। বকেয়া DA-র সঙ্গে এই ঘোষণাও করা হোক

Spread the love

WB Health Scheme: বাজেটে ‘ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম’ চালু করার দাবি তুলল পশ্চিমবঙ্গের শিক্ষক মহল। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেছেন, ‘বিগত রাজ্য সরকারের কাছে বারবার দাবি জানিয়ে কোনও সুফল হয়নি। তাই বর্তমান রাজ্য সরকারের কাছে আগামী ২২ জুন রাজ্য বাজেটে বকেয়া মহার্ঘ ভাতা ও সপ্তম বেতন কমিশনের পাশাপাশি কর্মরত এবং অবসরপ্রাপ্ত সমস্ত শিক্ষক, শিক্ষাকর্মী, লাইব্রেরিয়ানের জন্য দীর্ঘদিনের দাবি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম (WBHS) চালু করার আবেদন জানাচ্ছি। গত ২৯ মে নবান্নে গিয়ে আমরা নতুন সরকারের মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিব এবং অর্থ সচিবের কাছে লিখিতভাবে এই আবেদন তুলে ধরেছি। আমরা চাই রাজ্য বাজেটে তার প্রতিফলন ঘটবে।’

২২ জুন বাজেট পেশ করবে শুভেন্দু অধিকারী সরকার

এমনিতে আগামী ২২ জুন রাজ্য বাজেট পেশ করার কথা আছে। বিজেপি সরকারের প্রথম বাজেট ঘিরে অনেক প্রত্যাশা তৈরি হয়েছে। বিশেষত পঞ্চম বেতন কমিশনের আওতায় প্রাপ্ত বকেয়া মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) নিয়ে বড় কোনও ঘোষণা করা হবে আশায় বুক বাঁধছেন শিক্ষক-সহ রাজ্য সরকারি কর্মচারীরা। তাছাড়াও সপ্তম বেতন কমিশন কবে থেকে কার্যকর হবে, সে বিষয়েও কোনও ডেডলাইন নির্ধারণ করা হতে পারে বলে আশাবাদী তাঁরা।

ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম কী?

সেই আবহে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম চালু করার দাবি জানালেন শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক। যা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিমা প্রকল্প। ২০০৮ সালে মূলত রাজ্য সরকারি কর্মচারী এবং তাঁদের পরিবারের চিকিৎসা খরচের বোঝা কমাতে এটি চালু করা হয়েছিল। ২০১৪ সালে পরিধি বাড়িয়ে সেই প্রকল্পের আওতায় আনা হয়েছিল রাজ্য সরকারের পেনশনভোগীদেরও (অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *