‘পাকিস্তান টুকরো হয়ে যাবে’ কলকাতা হানা নিয়ে পাক মন্ত্রীকে পাল্টা হুঙ্কার রাজনাথের!

Spread the love

কিছুদিন আগে, ভারতের বিরুদ্ধে ‘ফলস ফ্ল্যাগ’ নিয়ে সরব হয়েছিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। তাঁর দাবি ছিল, এমন কিছু করে, ভারত, পাকিস্তানকে কাঠগড়ায় দাঁড় করাতে পারে! সেই ভাবনা থেকে পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন ভারতকে। খোয়াজা আসিফের সাফ বক্তব্য ছিল, ‘ এবার যদি ভারত ফলস ফ্ল্যাগ অপারেশন করে, তাহলে ঈশ্বরের ইচ্ছায় আমরাও কলকাতা পর্যন্ত চলে যাব।’ এভাবেই তিনি কলকাতায় হামলার হুমকি দেন। পাকিস্তানের মন্ত্রীর বক্তব্য আসতেই ২৪ ঘণ্টার মধ্যে সরব হন মমতা, অভিষেক। তাঁরা প্রশ্ন তোলেন, কলকাতা হামলার এমন হুঁশিয়ারির পরএ কেন চুপ প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রীরা? আজ এর ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের পাকিস্তানকে টার্গেট করে দেওয়া হুঁশিয়ারি।

পাকিস্তানের খোয়াজা আসিফকে টার্গেট করে রাজনাথ সিং এদিন বলেন, ‘পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর এমন উস্কানিমূলক মন্তব্য করা উচিত হয়নি। পঞ্চান্ন বছর আগে, পাকিস্তান দুই ভাগে বিভক্ত হওয়ায় তাদের এর পরিণতি ভোগ করতে হয়েছিল।’ হুঁশিয়ারির সুর চড়া করে ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ‘ওরা যদি বাংলার দিকে চোখ তোলার চেষ্টা করে, তাহলে এবার পাকিস্তান কত টুকরোতে ভাগ হবে তা একমাত্র ঈশ্বরই জানেন।’

উল্লেখ্য, বাংলাদেশ মুক্তিযুদ্ধের পর্বের প্রসঙ্গ তুলে এদিন রাজনাথ সিং পাকিস্তানকে সেই সময়ের কথা মনে করিয়ে দেন। উল্লেখ্য, সামনেই রয়েছে ২২ এপ্রিল। ২০২৫ সালে এই দিনটিতেই কাশ্মীরের পহেলগাঁও রক্তাক্ত হয়েছিল সন্ত্রাসী হামলায়। নিরীহ ২৬ জনের প্রাণ যায় পাক মদতপুষ্ট জঙ্গিদের হামলায়। সেই ঘটনার আগে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্য আসে। তারপরই সরব হন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারই মমতা এক সভা থেকে বলেন, ‘পাকিস্তানের মন্ত্রী কলকাতাকে নিশানা করার কথা বললেন কী করে? মোদি তো গতকাল (রবিবার) এখানে এসেছিলেন প্রচার করতে। কোনও পদক্ষেপ করার কথা বললেন না কেন? কেন চুপ রইলেন?’ এরপরই মমতা বলেন, ‘পাকিস্তানকে পালটা হুঁশিয়ারি কেন দেওয়া হল না? ওখানকার মন্ত্রীকে দিয়ে কে একথা বলিয়েছেন? এসবের তদন্ত চাই। আমরা কলকাতাকে আক্রমণের কথা বললে মানব না।’মালদায় সোমবার এক সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ ‘কালকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী.. তাঁর নাম হচ্ছে খোয়াজা আসিফ, সে বলছে কলকাতা উড়িয়ে দেব, প্রধানমন্ত্রী চুপ, স্বরাষ্ট্রমন্ত্রী চুপ, প্রতিরক্ষামন্ত্রী চুপ। কাগজে খোয়াজা আসিফের নামটা লিখে রাখছি। যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় আর ইন্ডিয়া জোটের সরকার হবে.. বাড়িতে ঢুকে মারব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *