মার্কিন-ইসরাইলি হামলাকে ‘তুচ্ছ’ বলছে ইরান

Spread the love

যুক্তরাষ্ট্র ও ইসরাইল ‘তুচ্ছ’ লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের সেনাবাহিনীর একজন মুখপাত্র। সামনে ‘বিপর্যয়কর, আরও বিস্তৃত ও বিধ্বংসী’ আঘাত আসছে বলেও সতর্ক করেন তিনি।আইআরজিসি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম তাসনিম এবং আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, এই যুক্তরাষ্ট্র ও ইসরাইল তেহরানের সামরিক সক্ষমতা ও সরঞ্জাম সম্পর্কে ‘অসম্পূর্ণ’ তথ্য রাখে। খবর বিবিসি’র।

মুখপাত্র আরও বলেন, ইরানের সামরিক উৎপাদন ‘এমন জায়গায় হয়, যার ব্যাপারে আপনাদের কোনো ধারণাই নেই’ এবং তিনি ট্রাম্পের সেই দাবি প্রত্যাখ্যান করেন যে ইরানের অস্ত্রভাণ্ডার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ‘তাদের আগ্রাসনের মূল্য’ দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এদিকে, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযান নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাপ্রধান আমির হাতিমি। তিনি সশস্ত্র বাহিনীকে নির্দেশ দিয়েছেন, যুক্তরাষ্ট্র স্থল অভিযানের চেষ্টা করলে ‘একজন সেনাও যেন বেঁচে না ফিরতে পারে’। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) ইরানের সরকারি সম্প্রচারমাধ্যম আইআরআইবি-তে সেনাপ্রধান আমির হাতামির একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। এতে সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে দেখা যায় তাকে।

এসময় আমির হাতিমি বলেন, ‘শত্রুপক্ষ যদি স্থল অভিযান চালানোর চেষ্টা করে, তবে একজন সেনাকেও যেন বাঁচিয়ে না রাখা হয়।’

ইরানের সেনাপ্রধান বলেন, ‘শত্রুপক্ষের গতিবিধি ও পদক্ষেপ অত্যন্ত সূক্ষ্ম ও সতর্কতার সাথে পর্যবেক্ষণ করতে হবে এবং সঠিক সময়ে তাদের যেকোনো আক্রমণ প্রতিহত করার পরিকল্পনাগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *