‘আমার সময়টাও যদি মিঠুনদার মত… ‘

Spread the love

রাজনৈতিক মতভেদ থাকা সত্ত্বেও মিঠুন চক্রবর্তীর সঙ্গে একের পর এক ছবিতে অভিনয় করেন দেব। সিনেমার সঙ্গে তিনি যে রাজনীতি গুলিয়ে ফেলেন না, এ কথা বারবার স্বীকার করেছেন অভিনেতা। কিন্তু ঠিক একই রাজনৈতিক মতভেদ থাকার পরেও কেন রুদ্রনীল ঘোষ জায়গা পান না দেবের ছবিতে?

গত বছর ধুমকেতু সিনেমায় রুদ্রনীলের অভিনয় আরো একবার প্রশংসিত হয়েছিল সব মহলে। অনেকেই স্বীকার করেছিলেন, দেবের থেকেও রুদ্রনীলের অভিনয় ছাপিয়ে গিয়েছিল সিনেমায়। তাহলে কি এই কারণেই রুদ্রনীলের সঙ্গে অভিনয় করতে কুণ্ঠাবোধ করেন দেব? নাকি এর নেপথ্যে রয়েছে রাজনৈতিক মতভেদ থাকার কারণ?

সম্প্রতি এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে tict.alktoe কে রুদ্রনীল বলেন, ‘মিঠুনদাকে নিয়ে ওর কাজ করতে অসুবিধা হয় না, সেটা ওর ইচ্ছা। ওর ব্যাপার। আমাদের সমসাময়িক অনেক অভিনেতাকে নিয়ে ও কাজ করে, কিন্তু আমার সঙ্গে করে না। তবে আমার মনে হয়, ওর সঙ্গে লাগাতার রাজনৈতিক মতভেদ তৈরি হওয়ার কারণেই ও আমার সঙ্গে কাজ করতে চায় না।’

মিঠুন চক্রবর্তীর প্রসঙ্গে রুদ্রনীল বলেন, ‘মিঠুন চক্রবর্তী একজন বিরাট বড় ষ্টার। উনি সারা বছর পশ্চিমবঙ্গে থাকেন না। অনেক সময় মুম্বইতে থাকেন উনি। উনি যদি ৬ মাস যুক্তি দিয়ে বিরোধী দলের বিরুদ্ধে বক্তব্য রাখেন, মাঠে নামেন, সেখানে আমি সারা বছর বক্তব্য রাখি।’

সবশেষে রুদ্রনীল বলেন, ‘আসলে আমি গোটা বছর রাজনৈতিক মঞ্চে সক্রিয় থাকি। আমার সময়টাও যদি মিঠুনদার মত ৬ মাসের কাছাকাছি এসে যেত, তাহলে হয়তো দেবের আমার সঙ্গে কাজ করতে অসুবিধা হতো না।’

প্রসঙ্গত, ২০১৬ সালে ‘লাভ এক্সপ্রেস’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন দেব এবং রুদ্রনীল। এছাড়াও ধুমকেতু তৈরি হয়েছিল অনেক বছর আগে কিন্তু সেটা মুক্তি পায় গত বছর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *