একই পরিবারের ৪ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

Spread the love

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর গুলিতে দুই শিশুসহ চার ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার (১৫ মার্চ) দখলকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর গুলিতে মা–বাবা ও দুই শিশুসহ চার ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, গাড়িতে করে যাওয়ার সময় পশ্চিম তীরের তাম্মুন গ্রামে ফিলিস্তিনি পরিবারকে লক্ষ্য করে গুলি ছোড়ে দখলদার বাহিনী। এসময় ৩৫ বছর বয়সি মা, ৩৭ বছল বয়সি বাবা ও তাদের ৫ ও ৭ বছরের দুই শিশু নিহত হন।

রয়টার্স বলছে, তাদের প্রত্যেককে মাথায় গুলি করা হয়। এ ঘটনায় দম্পতির আরও দুই সন্তান আহত হয়েছে।ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, শনিবার রাতে দিকে ইসরাইলি সেটেলারদের হামলায় আরও এক ফিলিস্তিনি নিহত হয়েছেন।

মানবাধিকার সংগঠন ও চিকিৎসকদের অভিযোগ, ইরান যুদ্ধ ঘিরে চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধের সুযোগ নিয়ে পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের ওপর হামলা বাড়িয়েছে। এ সময় সামরিক চেকপোস্ট ও সড়ক অবরোধের কারণে আহতদের কাছে দ্রুত অ্যাম্বুলেন্স পৌঁছানোও কঠিন হয়ে পড়ছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *