টলিউড ইন্ডাস্ট্রিতে রূপসা চক্রবর্তী একটি অত্যন্ত পরিচিত নাম। অভিনয়ের পাশাপাশি তাঁর ফ্যাশন সেন্স এবং আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব তাঁকে অন্যদের থেকে আলাদা করে চিনিয়ে দেয়। সম্প্রতি তাঁর কিছু নতুন ছবি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তাঁকে একেবারে ‘বস লেডি’ অবতারে দেখা যাচ্ছে। চকলেট ব্রাউন রঙের ডেনিম কো-অর্ড সেট এবং মানানসই গয়নায় রূপসার এই লুক রীতিমতো নজর কেড়েছে নেটিজেনদের।
এই লুকেই বিগ বস বাংলার গ্র্য়ান্ড লঞ্চে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। জগদ্ধাত্রীর কৌশিকি চক্রবর্তী হিসাবে দর্শক মন কাড়ার পর আপাতত নিজের প্রযোজনা সংস্থার বেশ করেছি প্রেম করেছিতে দেখা মিলছে তাঁর। যদিও ব্লুজের এই মেগা আশানুরূপ সাফল্য পায়নি।
অভিযোগ ও বিতর্ক:
সাফল্যের পাশাপাশি রূপসাকে ঘিরে রয়েছে বিতর্কের ছায়াও। টলিপাড়ার অন্দরে কান পাতলে প্রায়ই শোনা যায় এক অভিযোগ— তিনি প্রভাবশালী প্রযোজক স্নেহাসিশ চক্রবর্তীর স্ত্রী বলেই নাকি কেরিয়ারে বাড়তি সুবিধা পান।
সমালোচকদের দাবি, স্বামীর প্রোডাকশন হাউসের রূপসাকে বেশি সুযোগ দেওয়া হয়। যদিও এই ধরনের নেপোটিজম বা স্বজনপোষণের অভিযোগকে বরাবরই হেসেই উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী। তাঁর মতে,’হ্যাঁ, নিজের প্রোডাকশনে অনেকটাই তো সুবিধা হয়। হয়তো সিন আসতে দেরি হচ্ছে। স্নেহাশিসকে ফোনে বলি তাড়াতাড়ি পাঠাও। শুধু আমার সুবিধা হয় তা নয়, যাঁরা কাজ করছে তাঁদেরও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সুবিধা হয়।’ জগদ্ধাত্রী চলাকালীন আনন্দবাজার অনলাইনকে এমনটাই জানিয়েছিলেন রূপসা।
বিলাসবহুল জীবন ও BMW M3:
রূপসা কেবল পর্দাতেই নয়, বাস্তব জীবনেও রাজকীয়ভাবে বাঁচতে পছন্দ করেন। তাঁর জীবনযাপনের আভিজাত্য ফুটে ওঠে তাঁর ব্যবহৃত জিনিসের মাধ্যমে। তিনি চড়েন সবুজ রঙের দামী BMW M3 মডেলের গাড়ি। সুবজের উপর কালো স্ট্রাইপ রয়েছে গাড়ির উপর। জ্বলজ্বল করছে বিশ্বের অন্যতম বিলাসবহুল গাড়ি নির্মাতাদের লোগো। এই গাড়ির দাম আকাসছোঁয়া। কলকাতায় এই গাড়ির অন-রোড প্রাইজ দেড় কোটির বেশি। তাঁর এই বিলাসবহুল লাইফস্টাইল অনেক সময় অনেকের ঈর্ষার কারণ হলেও, রূপসা নিজের শর্তে বাঁচতেই ভালোবাসেন।

ব্যক্তিত্ব ও স্টাইল:
ভাইরাল হওয়া ছবিগুলোতে রূপসার আত্মবিশ্বাসই তাঁর আসল অলঙ্কার। ব্রাউন টপ আর জ্যাকেটের সাথে খোলা চুলে তিনি যেন আধুনিক নারীশক্তির প্রতীক। কাজের চাপ সামলে নিজেকে কীভাবে মেইনটেইন করতে হয়, তা রূপসা খুব ভালো করেই জানেন। তাঁকে দেখে বোঝা দায়, তাঁর প্রাপ্তবয়স্ক ছেলে রয়েছে। অভিনয়ের প্রতি ভালোবাসা এবং টান থেকেই রূপসা ছোটপর্দায় দাপটের সঙ্গে অভিনয় করছেন। নেপোটিজম বিতর্ককে পাত্তা দিতে নারাজ তিনি। সোশ্যাল মিডিয়াতেও প্রচণ্ড অ্যাক্টিভ অভিনেত্রী।