কানতারা চ্যাপ্টার ১ নিয়ে ঋষভের প্রশংসায় পঞ্চমুখ অমিতাভ

Spread the love

ঋষভ শেট্টি বর্তমানে তাঁর ‘কানতারা চ্যাপ্টার ১’ ছবি নিয়ে চর্চায় রয়েছেন। ঋষভের ছবিটি বক্স অফিসে আলোড়ন সৃষ্টি করছে। আয়ের দিক থেকে ছবিটি এই বছরের সর্বোচ্চ আয়কারী ছবি হয়ে উঠেছে। স্মপ্রতি ঋষভ শেঠি এবং চালুভে গৌড়া অমিতাভ বচ্চন সঞ্চালিত বিখ্যাত শো ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৭’-এর মঞ্চে গিয়েছিলেন। তাঁদের দু’জনকেই অনুষ্ঠানের নতুন পর্বে দেখা যাবে। ‘কানতারা’-এর জন্য দর্শকরা ঋষভকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন। আর বিগ বি সেখানে প্রশংসা না করে কি থাকতে পারেন?

অমিতাভ বচ্চন ঋষভ শেট্টির প্রশংসায় পঞ্চমুখ

‘কৌন বনেগা ক্রোড়পতি ১৭’ অনুষ্ঠানে মঞ্চে ‘কানতারা চ্যাপ্টার ১’ খ্যাত ঋষভ শেট্টি হাজির হয়েছিলেন। অনুষ্ঠানের আসন্ন পর্বের একটি প্রোমো প্রকাশ্যে এসেছে। প্রোমোতে, অমিতাভ বচ্চন ঋষভের কাজ এবং নিষ্ঠার প্রশংসা করেছেন। অন্যদিকে, ঋষভ জানিয়েছেন যে, তিনি এটা অর্জনের জন্য পাঁচ বছর ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন।

প্রোমোয় দেখা গিয়েছে প্রথমে অমিতাভ বচ্চন ঋষভ শেট্টি কে হট সিটে স্বাগত জানান। তারপর তিনি দর্শকদের মধ্যে বসে থাকা চালুভেকেও শুভেচ্ছা জানান। অমিতাভ বচ্চন বলেন, ‘এটি কোনও ছোট কৃতিত্ব নয়, স্যার। এই ধরণের ছবি তৈরি করা এবং তা সফল করা… এটা একটা কঠিন কাজ। মানুষ যখন এটা নিয়ে চিন্তা করে তখন তা বড় হয়ে ওঠে না। তাঁরা তৈরি করে এবং এটা বড় হয়ে যায়। এই ধরণের ছবি তৈরি করা এবং এত সফল করা… এটা একটা কঠিন কাজ।’

একই কথোপকথনের সময়, ঋষভ আরও ব্যাখ্যা করেছিলেন যে তিনি তাঁর বন্ধুদের সাহায্যে একটি ছবি বানাতে চেয়েছিলেন। শুধু তাই নয় ছবিটিকে আরও জীবন্ত করে তোলার জন্য তিনি শ্যুটিংয়ের সময় রয়েল লোকেশন ব্যবহার করেছিলেন। এমনকী তার পরিবারও তাঁর সঙ্গে ছিল। তাঁর সন্তানরা কাছাকাছি স্কুলে পড়াশোনা করেছে। এইভাবে, তিনি গত পাঁচ বছর এই ছবির জন্য উৎসর্গ করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *