কালীবেশে পশ্চাৎদেশ প্রদর্শন! বিতর্কে আনন্দী

Spread the love

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল ভিডিয়ো নিয়ে বিতর্ক চরমে। এক রূপান্তরকামী নৃত্যশিল্পী আনন্দী সাহা-র ডান্স পারফরমেন্স নিয়ে যত তর্কবিতর্ক। তাঁর একটি নাচ আপাতত চর্চার কেন্দ্রে। যেখানে তাঁকে দেখা যায় কালীবেশে। এমনকী, নাচের একটি অংশে চুল সরিয়ে নিতম্ব প্রদর্শন করতেও দেখা যায়, যা দেখে বেশ চটেছে নেটপাড়া।

একজন লেখেন, ‘সমস্যাটা হল, পারফর্মার নিজেই ইচ্ছাকৃতভাবে তাঁর চুল শরীরের সামনের দিকে এনে বিশেষ একটি অঙ্গকে সবার নজরে নিয়ে এসেছিলেন, যা পারফরম্যান্সের একটি উল্লেখযোগ্য অংশে পরিণত হয়। আর ঠিক সেই মুহূর্তেই দর্শকদের মধ্যে সবচেয়ে বেশি শোরগোল ও চিৎকার শোনা গিয়েছিল। যদিও পৌরাণিক কাহিনিতে দেবী কালীকে এই রূপে নগ্ন অবস্থায় চিত্রিত করার নজির রয়েছে, তবুও এমন একটি সর্বজনীন মঞ্চে তা তুলে ধরা কি আদৌ সমীচীন? আর ঠিক ওই বিশেষ মুহূর্তে কেন এত বেশি শোরগোল হল? দর্শকদের সেই প্রতিক্রিয়া থেকেই সেখানে উপস্থিত মানুষদের মানসিকতা সম্পর্কে অনেক কিছু বোঝা যায়—অথচ অন্য অনেকে বিষয়টিকে কেবলই ‘সাধারণ একটি ঘটনা’ হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন।’

 

আরেকটি কমেন্টে লেখা হয়, ‘নৃত্য পরিবেশনাটির প্রতি কোনো বিদ্বেষ নেই, এটি খুবই সুন্দর… কিন্তু যেহেতু তারা ঐশ্বরিক চরিত্রে নাচ করছেন, তাই তাদের পোশাক এবং নাচের ভঙ্গির দিকে মনোযোগ দেওয়া উচিত ছিল।’ যদিও অনেকে সমর্থনেও কথা বলেছেন। একজন লেখেন, ‘ভালো চোখে দেখলে এখানে কোনো সমস্যা নেই।’ আরেকজন আবার কটাক্ষকারীদের বিদ্রুপ করে লেখেন, ‘সীতা যখন পুরোপুরি শরীর ঢাকা শাড়ি-ব্লাউজ পরেছিলেন তখন মানুষের সমস্যা হয়েছিল, আর এখন অন্য একজনকে তার আসল রূপে দেখানো হচ্ছে। তাতেও সমস্যা। এদের দাবিটা কী!’

সোশ্যাল মিডিয়া থেকে প্রাপ্ত তথ্য বলছে আনন্দী সাহা তারাপীঠের বাসিন্দা। ছোটবেলা থেকেই নাচের প্রতি আগ্রহ তাঁর। বর্তমানে পেশা হিসেবে বেছে নিয়েছেন নাচ ও রূপসজ্জাকে। নিজেই সোশ্যাল মিডিয়ায় এই ‘বিতর্কিত’ ভিডিয়ো শেয়ার করেছিলেন। যেখানে তাঁর তাণ্ডব নৃত্য জিতে নেয় মানুষের মন। তবে যত বিতর্ক চুল সরানোর পর নিতম্ব ‘প্রদর্শন’ নিয়েই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *