মাসখানেক আগে অনুষ্কা একটি পোস্ট করেছিলেন, যেখানে তিনি উল্লেখ করেছিলেন মায়ের ভূমিকাতেই তিনি সবথেকে বেশি স্বচ্ছন্দ বোধ করছেন এখন। অভিনয় ছাড়ার কথা তিনি সরাসরি ঘোষনা না করলেও এই পোস্ট দেখে অনেকে ভেবেছিলেন তাহলে হয়তো আর বড় পর্দায় দেখতে পাওয়া যাবে না অনুষ্কাকে। কিন্তু সেই সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবার নাকি আবার বড় পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী।
বলিউডের অন্দরে খবর, ৮ বছর বিরতির পর আবার নাকি বড় পর্দায় দেখতে পাওয়া যাবে অনুষ্কাকে। শুধু তাই নয়, অনুষ্কার সঙ্গে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোনও। সিনেমায় থাকবেন রশ্মিকা মন্দানা থেকে শুরু করে জাহ্নবী কাপুরের মত একাধিক তারকা।
তবে বলিউড নয়, দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির হাত ধরেই নাকি হবে এই প্রত্যাবর্তন। অ্যাটলি পরিচালিত এই সিনেমার নাম খুব সম্ভবত রাখা হয়েছে এএ২২Xএ৬। গোটা ছবিটাই তৈরি হতে চলেছে কল্পবিজ্ঞানের উপর ভিত্তি করে। এই সিনেমার প্রতিটি পদে থাকবে একের পর এক চমক।
এখনও পর্যন্ত জানা গিয়েছে, সিনেমায় রশ্মিকা অভিনয় করবেন খলনায়িকার চরিত্রে। বোঝাই যাচ্ছে, ছবিতে একেবারে অন্যরকম ভাবে তাঁকে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে আল্লু অর্জুনকেও নাকি একাধিক চরিত্রে দেখতে পাওয়া যাবে। যদিও এই বিষয়টি নিয়ে পরিচালক অথবা অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে কেউ কিছু মন্তব্য করেননি।
প্রসঙ্গত, ২০১৮ সালে শাহরুখ খানের বিপরীতে ‘জিরো’ ছবিতে সর্বশেষ অভিনয় করতে দেখা গিয়েছিল অনুষ্কাকে। এরপর তিনি ভারত ছেড়ে বিদেশে সংসার পাতেন। এই মুহূর্তে দুই সন্তানের মা তথা বিরাট কোহলির ঘরণী অনুষ্কা নিজের ব্যক্তিগত জীবন নিয়ে ভীষণ ব্যস্ত।

২০২২ সালে ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’ ছবিতে কাজ করার কথা ছিল অনুষ্কার যদিও সেই সিনেমাটি এখনও সম্পূর্ণ হয়নি। শুধুমাত্র অভিনয় নয় এই সিনেমার প্রযোজকও ছিলেন স্বয়ং অনুষ্কা। যেহেতু আপাতত ‘চাকদা এক্সপ্রেস’ ছবির কাজ বন্ধ তাই যদি অ্যাটলি পরিচালিত ছবিতে তিনি কাজ করেন তাহলে এটাই হবে অনুষ্কার কাম ব্যাক সিনেমা।