প্রেমের সম্পর্কের সূত্র ধরেই মাদক সম্রাট এল মেনচোকে গ্রেফতার এবং হত্যা

Spread the love

মাদক সম্রাট নেমেসিও ওসেগুয়েরার প্রেমের সম্পর্কের একটি সূত্র ধরেই তার বিরুদ্ধে অভিযান এবং তকে হত্যা করা হয়। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মেক্সিকো কর্তৃপক্ষ এমন তথ্যই জানিয়েছে।

নেমেসিও ওসেগুয়েরার এল মেনচো নামেই বেশি পরিচিত। জালিস্কো রাজ্যের একটি ছোট শহরে রোববার এক নিরাপত্তা অভিযানে তিনি নিহত হন।  

কর্তৃপক্ষ জানায়, তার প্রেমিকার সঙ্গে দেখা করতে যাওয়ার সূত্র ধরেই মেনচোর আস্তানায় অভিযান পরে তাকে হত্যা। এই ঘটনাকে কেন্দ্র করে মেক্সিকোর বেশিরভাগ অংশ জুড়ে সহিংসতার জন্ম হয়।

কর্তৃপক্ষ জানায়, রোববার ভোরে এল মেনচো নামে পরিচিত ওসেগুয়েরার বিরুদ্ধে অভিযান এবং তার ফলে সহিংসতায় কমপক্ষে ৬২ জন নিহত হয়েছেন। যার মধ্যে ন্যাশনাল গার্ড সামরিক পুলিশের ২৫ সদস্য এবং ৩৪ জন সন্দেহভাজন গ্যাং সদস্যও রয়েছেন। কারণ কার্টেল অনুগতরা এক ডজনেরও বেশি রাজ্যে ৮৫টি সড়ক অবরোধে গাড়িতে আগুন ধরিয়ে দেয়।


তবে, সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম বলেছেন, পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এবং রাস্তাঘাট নিয়ন্ত্রণে এসেছে।


তবুও, ওসেগুয়েরার শক্ত ঘাঁটি জালিস্কোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেখানে ২,০০০ সেনা মোতায়েন করা হয়েছে এবং মেক্সিকোর দূরবর্তী কোণে সহিংসতা দ্রুত ছড়িয়ে পড়ার কারণে মেক্সিকানদের পাশাপাশি উপকূলীয় শহরগুলোতে পর্যটকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

ওসেগুয়েরার মৃত্যু কুখ্যাত জালিস্কো নিউ জেনারেশন কার্টেল (সিজেএনজি)র কাছে একটি বড় ধাক্কা, বলছে প্রতিবেদন। 

এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কার্টেলদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার চাপের পর মেক্সিকো সরকারের জন্য এটি একটি বিজয়। তবুও, এই বিজয় এমন একটি দেশে আরও সহিংসতা সৃষ্টি করতে পারে যেখানে ইতিমধ্যেই সংগঠিত অপরাধের হাতে বছরের পর বছর ধরে হত্যা এবং অন্তর্ধানের সাথে লড়াই করা হচ্ছে।

মেক্সিকোর মোস্ট-ওয়ান্টেড কার্টেল নেতা ওসেগুয়েরা ছিলেন শক্তিশালী জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের মূল পরিকল্পনাকারী, যা কুখ্যাত সিনালোয়া কার্টেলের প্রতিদ্বন্দ্বী। তাকে গ্রেফতারে তথ্যের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ১৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *