বক্স অফিসের লড়াইয়ে ‘মিতিন’ কোয়েলের কাছে হার শুভশ্রীর

Spread the love

চলতি বছর টলিউডের বক্স অফিসে বড়দিনের লড়াই ত্রিমুখী। ধুরন্ধর ঝড়ের মাঝেই একসঙ্গে তিনটি ভিন্ন জঁর এবং স্বাদের ছবি দর্শককে উপহার দিয়েছে টলিপাড়া। জন্মদিনে দেব নিয়ে হাজির হয়েছিলেন প্রজাপতি ২, ওদিকে টলিউডের ‘লেডি সুপারস্টার’ শুভশ্রীর দেখা মিলল নটী বিনোদিনীর রূপে, সৌজন্য়ে সৃজিত মুখোপাধ্যায়ের লহ গৌরাঙ্গের নাম রে। কোয়েল মল্লিককে দর্শক দেখল মিতিন মাসি ফ্র্যাঞ্চাইসির তিন নম্বর ছবিতে।

স্টার পাওয়ারের কমতি নেই, সঙ্গে দুটো ছবি হিট ফ্রাঞ্চাইসির অংশ। সুতরাং দর্শক মনে প্রত্য়াশার পারদ শুরু থেকেই তুঙ্গে। মুক্তির প্রথম দু-দিনে বক্স অফিসে ব্য়বসার নিরিখে অপর দুই ছবির ধরা ছোঁয়ার বাইরে দেবের প্রজাপতি ২। sacnilk-এর রিপোর্ট অনুসারে প্রথম দিন দেব-মিঠুন জুটি বক্স অফিসে আয় করেছে ৮২ লক্ষ টাকা। দ্বিতীয় দিন ছবির নেট আয় ৩২ লক্ষ। সব মিলিয়ে দুদিনে এই ছবির মোট আয় ১ কোটি ১৪ লক্ষ টাকা। অন্য়দিকে লহ গৌরাঙ্গের নাম রে-কে ছাপিয়ে গিয়ে এগিয়েছে কোয়েল-অরিন্দম শীল জুটি। মিতিন মাসি-একটি খুনির সন্ধানের দু-দিনের নেট কালেকশন ২৭ লক্ষ টাকা। প্রথমদিন ছবির আয় ছিল ২১ লাখ। পরদিন মাত্র ৬ লক্ষের টিকিট বিকিয়েছে।

সৃজিত মুখোপাধ্য়ায়ের লহ গৌরাঙ্গের নাম রে-র নাম সবচেয়ে পিছিয়ে রয়েছে। এই ছবির দু-দিনের নেট আয় আয় ২৪ লাখ। প্রথম দিন ১৮ লক্ষের কালেকশনেই সন্তুষ্ট থাকছে হয়েছে টিমকে। দ্বিতীয় দিনে ছবির আয়ের পরিমাণ ৬ লক্ষ টাকা।

দেব বরাবরই প্রমাণ করেছেন তিনি বাংলা ইন্ডাস্ট্রির বক্স অফিস কিং। ২০২৫ সাল জুড়েও তাঁর রমরমা। খাদান দিয়ে বছরের শুরুতে ধামাকা করেছেন দেব। এরপর ধুমকেতু বাজিমাত করেছে। দেবের পুজো রিলিজ রঘু ডাকাত নিয়েও কম হইচই হয়নি। বছর শেষেও দেবের চমক প্রজাপতি ২।

বক্স অফিসে টানা সাফল্যের পরও দেবকে ঘিরে থেকেছে বিতর্ক। দেবের প্রজাপতি ২ জায়গা পায়নি নন্দন-এ। নিন্দকদের মতে বিজেপি-র মিঠুন চক্রবর্তী এবং রূপা গঙ্গোপাধ্য়ায়কে নিয়ে ছবি করার মাশুল গুণছেন দেব। ছবি মুক্তির আগে তাই দেব আফসোসের সুরে বলেছেন, ‘এই বছর আমাকে অনেকে অনেক তকমা দিয়েছেন। কেউ মাফিয়া তো কেউ মেগাস্টার। তার পরেও সিনেমাহলে আমার সিনেমার পোস্টার লাগার পরেও, আমার সিনেমা জায়গা পায়নি। আশা করি সিনেমাহলের মালিকরা খুশি। কারণ, তাঁরা যদি বাঁচেন বাংলা সিনেমা বাঁচবে। প্রত্যেকটা বাংলা সিনেমা ভালো চলুক। বাংলা সিনেমার জন্য আমার লড়াই চলবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *