মোজতবা খামেনি কেমন আছেন! জানালেন আরাঘচি

Spread the love

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সুস্থ আছেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।লন্ডন ভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবি আলজাদিদকে তিনি বলেন, নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ‘সুস্থ আছেন’ এবং ‘পরিস্থিতির পূর্ণ নিয়ন্ত্রণে’ রয়েছে।

গত ৮ মার্চ ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণের পর থেকে মোজতবা খামেনিকে প্রকাশ্যে দেখা যায়নি। তবে ১২ মার্চ দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে মোজতবা খামেনির প্রথম ভাষণ প্রচার করা হলেও সেটি একজন উপস্থাপক পড়ে শোনান।

আরাঘচি বলেন, যুদ্ধের ন্যায্য সমাপ্তি ঘটাতে পারে এমন যেকোনো আঞ্চলিক উদ্যোগকে ইরান স্বাগত জানাবে। তবে তিনি উল্লেখ করেন, হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত থাকলেও যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জাহাজের জন্য তা বন্ধ থাকবে।তিনি আরও বলেন, এখন পর্যন্ত যুদ্ধ বন্ধের জন্য কোনো নির্দিষ্ট উদ্যোগ আলোচনার টেবিলে নেই।

এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির বেঁচে থাকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় শনিবার (১৪ মার্চ) এনবিসি নিউজকে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তিনি (মোজতবা) আদৌ বেঁচে আছেন কি না, আমি জানি না। এখন পর্যন্ত কেউ তার উপস্থিতির প্রমাণ দিতে পারেনি।’

ট্রাম্প আরও বলেন, ‘আমি শুনছি যে তিনি বেঁচে নেই। আর যদি বেঁচে থাকেন, তবে নিজের দেশের স্বার্থে তার একটি অত্যন্ত বুদ্ধিমানের কাজ করা উচিত। আর তা হলো আত্মসমর্পণ করা।’ তবে  খামেনির মৃত্যুর খবরকে একটি ‘গুজব’ হিসেবেও আখ্যায়িত করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *