Asif Mahmud on Suvendu Adhikari: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কটাক্ষ বাংলাদেশ এনসিপির নেতা তথা ইউনুস সরকারের প্রাক্তন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইঁয়ার। শুভেন্দু অধিকারীর বিভিন্ন মন্তব্যের প্রেক্ষিতে আসিফ মাহমুদ হেসে বলেন, ‘শুভেন্দু অধিকারীর বক্তব্যকেও সিরিয়াসলি নিতে হবে?’ এই আসিফ আবার দাবি করেন, পশ্চিমবঙ্গে নাকি নির্বাচনের পরে সংখ্যালঘুদের ওপর অত্যাচার চলছে। এদিকে অসমের মুখ্যমন্ত্রীর ‘রাতের অন্ধকারে পুশব্যাক’ মন্তব্যকে ‘গর্হিত’ আখ্যা দেন আসিফ। এদিকে বাংলাদেশ সরকারকে এই নিয়ে সরব হতে বলেন এনসিপি নেতা।
এদিকে হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরত পাঠানো প্রসঙ্গে আসিফ বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশে একাধিক মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামী। আমরা যতদূর জানি শেখ হাসিনা নিজেই তো ভারতে একরকমের অবরুদ্ধ অবস্থায় আছে। আমরা দাবি করি, যেহেতু তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, তাকে ফিরিয়ে দেওয়ার জন্য। শুভেন্দু অধিকারী যদি চান, তাহলে শেখ হাসিনাকে বাংলাদেশের এয়ারপোর্টে পাঠিয়ে দিতে পারেন। তারপরেরটা আমাদের মধ্যে, আমরা দেখে নেব।’ তবে মুখে আসিফের যতই হাসি বা কটাক্ষ থাকুক, পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলে যে তারা খুশি নন, তা তাঁর কথাতেই স্পষ্ট।
এই আবহে বাংলাদেশের প্রাক্তন উপদেষ্টা বলেন, ‘পশ্চিমবঙ্গে নির্বাচনের পরে সেখানে আমরা বুলডোজার চলতে দেখেছি। সেখানে মুসলমানদের ওপর নৃশংস আক্রমণ ও হামলা হচ্ছে বলে আমরা দেখেছি। আমরা আমাদের গণতান্ত্রিক লড়াইতে ভারতের বিভিন্ন অংশের মানুষকে পাছে পেয়েছি। বিশেষ করে পশ্চিমবঙ্গের অনেকেই বিভিন্ন সময় আমাদের গণতান্ত্রিক লড়াইয়ের পক্ষে বিবৃতি দিয়েছেন। আমাদের প্রতি সংহতি প্রকাশ করেছেন। পশ্চিমবঙ্গ এবং জেএনইউ-তে যখন সিএএ বিরোধী আন্দোলন হয়, তখন আমরা তাদের সমর্থন জানিয়েছি। গণতান্ত্রিক মূল্যবোধের দিক থেকে ভারতের জনগণের সঙ্গে আমাদের সম্পর্ক অব্যাহত আছে। তাই পশ্চিমবঙ্গে যারা হামলার শিকার হচ্ছেন, তাদের প্রতি আমরা সংহতি প্রকাশ করছি।’

এরপর তিনি বলেন, ‘আমরা এই নিয়ে আন্তর্জাতিক মহলের কাছেও আবেদন জানাতে চাই। এই অঞ্চলের মুসলমানরা হামলার শিকার হচ্ছেন। বাংলাদেশের সরকাকের প্রতি আমাদের আবেদন, তারা যেম কূটনৈতিক ভাবে আরও তৎপর হবে এবং ভারতের কাছে এই নিয়ে সরব হবে এবং রাষ্ট্রীয় ভাবে নির্যাতিতদের পাশে দাঁড়বে। এই সরকার যেন দেশের স্বার্থ দেখে নয়ত আমরা আমাদের সম্ভাব্য বন্ধুদের হারাব।’