স্বামীর ঠোটে চুমু এঁকে কেক কাটলেন অনিন্দিতা

Spread the love

গত ২৮ ফেব্রুয়ারি ছিল অনিন্দিতা রায়চৌধুরীর জন্মদিন। এই বিশেষ দিনে স্ত্রীকে আদুরে শুভেচ্ছা বার্তায় ভরিয়েছিলেন সুদীপ সরকার। এবার জন্মদিনের সন্ধ্যায় তোলা বেশ কিছু ছবি পোস্ট করে অনিন্দিতা স্বামীর প্রতি জানালেন কৃতজ্ঞতা।

অনিন্দিতা যে ছবিগুলি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে, শাশুড়ি মায়ের সঙ্গে দুপুরের লাঞ্চ করছেন তিনি। পরের ছবিতে বন্ধুদের সঙ্গে এবং পরিবারের ঘনিষ্ঠদের সঙ্গে সময় কাটাতে দেখা যায় অভিনেত্রীকে। জন্মদিনের দিন একটি নয়, বরং দুটি কেক কাটেন তিনি।মেয়েকে কোলে নিয়ে বন্ধু-বান্ধবদের সঙ্গে মোমবাতিতে ফু দিতে দেখা যায় অনিন্দিতাকে। মায়ের কোলে বসে জন্মদিনের গান শুনতে শুনতে একরত্তির মুখে সে কি হাসি! সকলকে নিয়ে কাটানো এই মুহূর্তগুলো পোস্ট করে অনিন্দিতা লিখলেন মনের কথা।

অনিন্দিতা লেখেন, ‘জন্মদিনের একটা অদ্ভুত মজা আছে, আশেপাশের মানুষগুলো কিছুক্ষণের জন্য হলেও নিজেদের জীবনের খারাপ দিকগুলো সরিয়ে রেখে হাসিমুখে অন্যের ভালো চায়, আর এইটুকুতেই অনেক কৃতজ্ঞতা, নিজেকে এই মুহূর্তটুকু যোগ্য বানিয়ে রাখতে পারলেই শান্তি।’তিনি আরও লেখেন, ‘আপনাদের সকলের শুভেচ্ছা বার্তা পেয়ে আমি ভীষণ কৃতজ্ঞ। যারা যারা আমাকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন এবং ভালোবাসা দিয়েছেন তাদের প্রত্যেককে অনেক ভালোবাসা।’ এরপর স্বামী সুদীপের উদ্দেশ্যেও বেশ কিছু কথা লেখেন তিনি।

অভিনেত্রী লেখেন, ‘যাকে বেশি ধন্যবাদ জানানো উচিত সে হলো আমার ক্রাইম পার্টনার, আমার প্রিয় বন্ধু আমার স্বামী। আমরা সবটুকু ভালোবাসা আর উষ্ণতা দিয়ে তৈরি করার চেষ্টা করি তাই আমরা সব থেকে বেস্ট। অনেকটা শিখেছি তোর থেকে, যেটুকু পারি না সেটুকুও শিখব। তুই অনেক বেশি দামি আমাদের সকলের কাছে।’

প্রসঙ্গত,‘ফুলকি’ ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন সুদীপ। খুব সম্প্রতি ধারাবাহিকটি শেষ হয়েছে তাই আপাতত মেয়ের সঙ্গেই সময় কাটাচ্ছেন অভিনেতা। অন্যদিকে সন্তানের জন্মের পরেই আবার কাজে ফিরেছেন অনিন্দিতা। দুজনে মিলে সংসার সামলানোর পাশাপাশি জোর কদমে সামলাচ্ছেন নিজের কাজও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *