৭০০ জন টেকনিশিয়ানদের দেওয়া হবে স্বাস্থ্যসাথী কার্ড

Spread the love

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির পাশে দাঁড়ানোর জন্য সবরকম চেষ্টা করেন দেব, এ কথা আগেও বারবার প্রমাণিত হয়েছে। এবার টেকনিশিয়ানদের জন্য একটি বড় পদক্ষেপ নিলেন অভিনেতা। বাংলা চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত প্রায় ৭ হাজার টেকনিশিয়ানদের জন্য স্বাস্থ্যসাথী প্রকল্পের সুযোগ করে দিলেন দেব।

সমাজ মাধ্যমে এই খবরটি নিজেই দিয়েছেন দেব। সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি যে লিখিত আবেদন করেছিলেন এই বিষয় নিয়ে, সেটার একটি ছবিও পোস্ট করেন তিনি। ছবিটি পোস্ট করে তিনি মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান তাঁর আবেদন গ্রহণ করার জন্য।

এই প্রসঙ্গে বলে রাখা ভালো, আগে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বাংলা চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত টেকনিশিয়ানদের একটি মেডিক্লেম পরিষেবা দেওয়া হতো। এই পরিষেবার আয়তায় যারা থাকতেন তাদের পরিবারের চিকিৎসার খরচ দেওয়া হতো সরকারের তরফ থেকে।

কিন্তু ৫ লক্ষ টাকার এই মেডিক্লেম পরিষেবা এই অর্থবর্ষ থেকে বন্ধ হয়ে গিয়েছে, যার ফলে খুব স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েছেন টেকনিশিয়ান এবং তাঁদের পরিবারের সদস্যরা। এই বিষয় নিয়েই সমস্ত টেকনিশিয়ানরা দেবের কাছে আর্জি জানিয়েছিলেন, যাতে তিনি আগামী দিনে স্বাস্থ্য সাথী প্রকল্পের সুযোগ সুবিধা নেওয়ার একটি ব্যবস্থা করে দেন।টেকনিশিয়ানদের সেই অনুরোধ রেখেই এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে একটি লিখিত আবেদন করেছিলেন দেব, যা গ্রহণ করেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে আগামী ১৭ মার্চ থেকে। প্রত্যেক টেকনিশিয়ানদের ওই নির্দিষ্ট দিনে স্বাস্থ্যসাথী প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য অনুরোধ জানিয়েছেন।দেবের এই উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন প্রযোজক রানা সরকার। তিনি দেবের পোস্ট শেয়ার করে লিখেছেন, ৭০০০ সিনেমা টেকনিশিয়ানদের স্বাস্থ্য সাথী কার্ডের ব্যবস্থা করে দিল দেব, টেকনিশিয়ানদের পাশে কে দাঁড়ায়? বাংলা সিনেমার জন্য কে লড়াই করে? হিন্দি সিনেমার বিরুদ্ধে লড়াই করে কে? মুখে কথা কম বলে কাজ বেশি করুন। অনেক ধন্যবাদ তোমায় দেব।

প্রসঙ্গত, চলতি বছর শুরু হতেই দেব নিজের আগামী ছবির কথা ঘোষণা করে দেব। প্রথমেই মুক্তি পাবে ‘বাইক এম্বুলেন্স দাদা’, যে ছবিতে রুক্মিনীর সঙ্গে অভিনয় করবেন দেব। এছাড়াও দুর্গাপুজোয় শুভশ্রীর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে দেবকে, যে ছবির নাম আপাতত রাখা হয়েছে দেশু ৭। এছাড়াও ‘খাদান ২’ ছবিতে কোয়েলের সঙ্গে জুটি বাঁধবেন অভিনেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *