Bangladesh NCP Latest Update। প্রাক্তন উপদেষ্টা মাহফুজ-আসিফকে নিয়ে আপত্তি জামাতের

Spread the love

জামাতে ইসলামির সঙ্গে জোট করতি মরিয়া হয়ে উঠেছে এনসিপি। নিজেরা ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করেছিল নাহিদ ইসলামের দল। এমনকী পদত্যাগ করা আসিফ মাহমুদ মনোনয়নপত্রও তুলেছেন। তবে এবার নাকি শোনা যাচ্ছে, জামাতের সঙ্গে জোট করতে চাইছে এনসিপি। এর জন্য মাত্র ৫০টি আসন চেয়েছে এনসিপি। তবে এবার বাংলাদেশি মিডিয়ার রিপোর্টে দাবি করা হল, মাহফুজ আলম এবং আসিফ মাহমুদকে জোটের প্রার্থী করতে নারাজ জামাত।

রিপোর্টে দাবি করা হয়েছে, মাহফুজ এবং আসিফ যখন ইউনুসের সরকারের অংশ ছিলেন, তখন তাঁরা অনেক দুর্নীতি এবং বিতর্কিত কাজ করেছেন বলে অভিযোগ। এই পরিস্থিতিতে তাদের বিতর্কিত কর্মকাণ্ডের দায় নিতে নারাজ জামাত। এর আগে আসিফের ছেড়ে আসা মন্ত্রকের দায়িত্ব নিতে অনীহা প্রকাশ করেছিলেন অনেক উপদেষ্টাই। সেখানেও আসিফের বিরুদ্ধে উঠে আসা দুর্নীতির অভিযোগের বিষয়টি সামনে এসেছিল।

এদিকে জামাতের সঙ্গে জোটে যেতে নারাজ এনিসিপির একাংশ। তারা আবার বিএনপির সঙ্গে জোটে যেতে চায়। যদিও এর আগে এনসিপিকে ৪টি আসন ছাড়তে চেয়েছিল বিএনপি। আর তারেক রহমান দেশে ফেরার পরে তো এনসিপির সঙ্গে কথা বলার আগ্রহই দেখাচ্ছে না বিএনপি। এই পরিস্থিতিতে গত ২৪ ডিসেম্বর এনসিপির এক্সিকিউটিভ কমিটির বৈঠক হয়। সেখানে উপস্থিত কমিটি সদস্যদের মধ্যে ৯০ শতাংশই জামাতের সঙ্গে জোটের পক্ষে সওয়াল করেন। তবে দলের শীর্ষ ১০ নেতার মধ্যে সামান্থা শারমিন, নাহিদ সারোয়ার সহ নেভার মতো পাঁচ নেত্রী জামাতের সঙ্গে জোটের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন আসন বণ্টনের আলোচনা চালাচ্ছেন।

এদিকে এনসিপি দাবি করছে, অন্তত ৪০-৪২টি আসনে তারা প্রার্থী দেবেই। সেই ক্ষেত্রে জোটে থেকেও সঙ্গীদের বিরুদ্ধে প্রার্থী দেবে তারা। তবে জামাতের স্পষ্ট কথা, জোট হলে নির্ধারিত আসনের বাইরে একটি আসনেও প্রার্থী নয়। তবে এনসিপির আশঙ্কা, যদি মাত্র ৩০ আসনে তারা প্রার্থী দিতে পারে, তাহলে দলে ভাঙন ধরবে। এদিকে জামায়াতের সঙ্গে সমঝোতার আলোচনায় প্রথমে ১৫০ আসন চেয়েছিল চরমোনাইর পীরের দল ইসলামী আন্দোলন। পরে দলটি ১২০ আসন দাবি করে। সবশেষ ১০০ আসনের দাবিতে দাঁড়িয়ে তারা। মামুনুল হকের বাংলাদেশ খেলাফত ৫০ আসন চেয়েছিল। পরবর্তী সময়ে এ দাবি ৩৫ আসনে ঠেকেছে। এনসিপি জোটে এলে অবশ্য খেলাফত মাত্র ২২টি আসনে লড়বে বলে জানিয়েছে। তবে জামাত তাদের ১০-১২টি আসন ছাড়তেই রাজি। আর চরমোনাই পীরের দলকে ৩০ থেকে ৩৫টি আসন ছাড়তে চায় জামাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *