CBSE Class 12th Board Results 2026। CBSE দ্বাদশে পাশের হার কমল ৩%, কম্পার্টমেন্টে বাড়ল

Spread the love

CBSE Class 12th Board Results 2026: সিবিএসই দ্বাদশের বোর্ড পরীক্ষায় একধাক্কায় কমল পাশের হার। বুধবার সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) তরফে জানানো হয়েছে যে এবার দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় ৮৫.২ শতাংশ পড়ুয়া উত্তীর্ণ হয়েছেন। গতবার পাশের হার ছিল ৮৮.৩৯ শতাংশ। অর্থাৎ তিন শতাংশেরও বেশি কমে গিয়েছে পাশের হার। তারইমধ্যে অঞ্চলভিত্তিক পাশের হারের নিরিখে শীর্ষে আছে তিরুবনন্তপুরম। সেখানে ৯৫.৬২ শতাংশ পড়ুয়া পাশ করেছেন। আর সবথেকে নীচে আছে প্রয়াগরাজ। সেখানে পাশের হার হল ৭২.৪৩ শতাংশ।

CBSE দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার পরিসংখ্যান

১) ছাত্রীদের পাশের হার ৮৮ শতাংশের বেশি (৮৮.৮৬ শতাংশ)। ছাত্রদের পাশের হার ৮২ শতাংশের মতো (৮২.১৩ শতাংশ)।

২) ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন ৯৪,০০০ জনের বেশি পরীক্ষার্থী (৯৪,০২৮ জন)। যা শতাংশের নিরিখে ৫.৩২।

৩) ১৭,০০০-র বেশি পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বর ছাড়িয়েছে ৯৫ শতাংশের গণ্ডি (১৭,১১৩ জন)। যা শতাংশের নিরিখে ০.৯৭।

৪) কম্পার্টমেন্টাল ক্যাটেগরিতে আছেন ১.৬৫ লাখের বেশি পড়ুয়া। যা গতবারের থেকে প্রায় দু’শতাংশ বেশি।

৫) বোর্ডের তরফে জানানো হয়েছে অঞ্চলভিত্তিক সবথেকে ভালো পারফরম্যান্স: শীর্ষে আছে তিরুবনন্তপুরম (৯৫.৬২ শতাংশ)। তারপর আছে যথাক্রমে চেন্নাই (৯৩.৮৪ শতাংশ) এবং বেঙ্গালুরু (৯৩.১৯ শতাংশ)। পশ্চিম দিল্লিতে পাশের হার হচ্ছে ৯২.৩৪ শতাংশ। আর পূর্ব দিল্লিতে ৯১.৭৩ শতাংশ পড়ুয়া পাশ করেছেন।

৬) প্রতিষ্ঠানের নিরিখে সেরা পারফরম্যান্স: শীর্ষে আছে কেন্দ্রীয় বিদ্যালয়। পাশের হার হল ৯৮.৫৫ শতাংশ। তারপর আছে জওহর নবোদয় বিদ্যালয়। পাশের হার ৯৮.৪৬ শতাংশ।

মেধাতালিকায় কারা কারা আছেন?

সিবিআই দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার কোনও মেধাতালিকা প্রকাশ করা হয়নি। বোর্ডের তরফে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার জন্য মেধাতালিকা প্রকাশ করা হচ্ছে না। ফলে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকের মতো সেরা দশে কে আছেন, তা বোঝা যায়নি।

কারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারবেন?

যাঁরা কম্পার্টেমেন্ট ক্যাটেগরিতে আছেন এবং যে পড়ুয়ারা নিজেদের নম্বর ভালো করতে চান, তাঁরা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারবেন। আগামী ১৫ জুলাই হবে পরীক্ষা। আর আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে ২ জুন থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *