আদিত্য ধরের পরিচালনায় মুক্তিপ্রাপ্ত ধুরন্ধর: দ্য রিভেঞ্জ সিনেমাটি নিয়ে এখন চর্চা সর্বত্র। সোশ্যাল মিডিয়ায় দর্শকদের প্রশংসার বন্যা যেমন বইছে, তেমনই বক্স অফিসেও ছবিটি দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে। মুক্তির ৮ দিনের মধ্যেই ছবিটি ৬০০ কোটিরও বেশি আয় করে নতুন রেকর্ড গড়েছে।
অষ্টম দিনে ধুরন্ধর ২-এর আয় কত হল?
রিপোর্ট অনুযায়ী, মুক্তির অষ্টম দিনে রাত ১০টা পর্যন্ত ছবিটির আয় দাঁড়িয়েছে প্রায় ৪৩.২৫ কোটি টাকা। এর ফলে মোট ৮ দিনে ভারতে ছবিটির নেট কালেকশন পৌঁছে গেছে ৬৬৭.২২ কোটিতে।
তবে সপ্তম দিনের তুলনায় অষ্টম দিনে আয়ে সামান্য পতন দেখা গিয়েছে। সপ্তম দিনে ছবিটি আয় করেছিল ৪৮.২৫ কোটি টাকা।
কোন ভাষায় কত আয়?
ছবিটি বিভিন্ন ভাষায় মুক্তি পেয়েছে এবং সব ক্ষেত্রেই ভালো সাড়া পাচ্ছে। হিন্দি: ৪০.৬০ কোটি টাকা, তামিল: ৬৮ লাখ টাকা, তেলুগু: ১.৯৭ কোটি টাকা।
হিন্দির পর সবচেয়ে বেশি আয় এসেছে তেলুগু ভাষা থেকে।

পিছনে ফেলল জওয়ান ও কল্কি ২৮৯৮ এডি-কে:
বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছবি জওয়ান ভারতীয় বক্স অফিসে মোট ৬৪০.২৫ কোটি টাকা আয় করেছিল। অন্য দিকে প্রভাস-দীপিকা অভিনীত কল্কি ২৮৯৮ এডি সংগ্রহ করেছিল ৬৪৬.৩১ কোটি টাকা।
দর্শক উপস্থিতির হার
অষ্টম দিনের শো অনুযায়ী ছবিটির দর্শক উপস্থিতির হার ছিল—
সকাল: ২৪.৬২%
দুপুর: ৪১.৫৪%
সন্ধ্যা: ৪৩.৩৮%
মোট গড় অকুপেন্সি ছিল প্রায় ৩৬.৫১%। রাতের শো-র সম্পূর্ণ তথ্য এখনও প্রকাশিত হয়নি।
ধুরন্ধর ২ ছবি সম্পর্কে
ছবিতে প্রধান ভূমিকায় রয়েছেন রণবীর সিং। এছাড়াও অভিনয় করেছেন রাকেশ বেদি, সারা অর্জুন, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, আর. মাধবন, দানিশ প্যান্ডোর এবং মানব গোহিল।