TMC-র নতুন সাংসদের পরনের শাড়ির দাম জানেন?

Spread the love

প্রতি বছরের মতো মল্লিক বাড়িতে নিষ্ঠাভরে অনুষ্ঠিত হলো অন্নপূর্ণা পূজা। এবারও এই পূজার প্রতিটি দায়িত্বে দেখা গেছে বাড়ির লক্ষ্মী কোয়েল মল্লিককে। সামাজিক মাধ্যমে কোয়েলের এই ঘরোয়া ছবিগুলো দেখে মুগ্ধ হয়েছে তাঁর ভক্তরা। তারকা হওয়া সত্ত্বেও তিনি পরিবারের ঐতিহ্য এবং সংস্কৃতিতে সমানভাবে অংশগ্রহণ করে চলেছেন।

লাল শাড়িতে কোয়েলের লুক:

অন্নপূর্ণা পুজোর জন্য কোয়েল বেছে নিয়েছিলেন লাল রঙের একটি সাধারণ শাড়ি। তাঁর এই সরল লুক ভক্তদের খুব পছন্দ হয়েছে। তাঁর চুলে হালকা খোঁপা এবং কপালে একটি ছোট টিপ তাঁর সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছিল। মুখে মেকআপের লেশমাত্র নেই। ভক্তরা তাঁর এই ঘরোয়া লুক দেখে মুগ্ধ।

কোয়েলের ব্যস্ততা:

কোয়েলকে ছবিতে দেখা গেছে পুজোর সামগ্রী নিয়ে বসে থাকতে। ভক্তরা কমেন্ট করে লিখেছেন, ‘কোয়েল দি, তোমাকে এভাবে ঘরের কাজ করতে দেখে খুব ভালো লাগল।’ কোয়েল সবসময়ই তাঁর পরিবারের ঐতিহ্য এবং সংস্কৃতি সম্পর্কে গর্বিত এবং প্রতি বছর অন্নপূর্ণা পুজোয় তিনি অত্যন্ত উৎসাহের সাথে অংশগ্রহণ করেন।

শাড়ির দাম কত

কোয়েল তাঁর অন্নপূর্ণা পুজোর লুকের জন্য যে শাড়িটি বেছে নিয়েছিলেন, তা হলো সুতা ব্র্যান্ডের। শাড়িটির বিশেষত্ব হলো এটি একটি লাল রঙের এক্রাইলিক কটন ধূপ ছাঁও শাড়ি এবং এর সাথে লাল রেশমি সুতোর কাজ রয়েছে। এই শাড়িটির দাম আপনার সাধ্যের মধ্য়েই। মাত্র তিন হাজার ছয়শো দশ টাকা। শাড়ির সঙ্গে কনট্রাস্ট করে ব্লাউজ পরেছেন কোয়েল। চকোলেট ব্রাউন রঙা ব্লাউজ চারচান্দ লাগিয়েছে তাঁর লুকে।

চর্চার কেন্দ্রে কোয়েল:

গত কয়েক সপ্তাহ ধরে আলোচনার কেন্দ্রে থেকেছেন কোয়েল। তৃণমূলের টিকিটে রাজ্য়সভার সাংসদ হয়েছেন অভিনেত্রী। নিজের দীর্ঘ ফিল্মি কেরিয়ারে রাজনীতি থেকে দূরে থাকা কোয়েল হঠাৎ করেই পলিটিক্সের ময়দানে, এমনটা হজম করতে পারেননি অনেকেই। কোয়েল জানিয়েছেন,মানুষের জন্য় কাজ করতে চান তিনি। সেই কারণেই রাজনীতিতে আসা। সফল ফিল্মি কেরিয়ার, মাতৃত্ব দু-হাতে সামলেছেন। এবার পার্লামেন্টে তাঁর নয়া ইনিংস দেখবার অপেক্ষায় ভক্তকূল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *