North Korea balistic missile launch। ইরান যুদ্ধের মধ্যেই মিসাইল নিয়ে ময়দানে উত্তর কোরিয়া

Spread the love

বিশ্বের বিভিন্ন প্রান্তে সংঘাত বা যুদ্ধ হচ্ছে। ইরানে চলছে ‘যুদ্ধ।’ কোনওটায় সরাসরি যুক্ত নেই কিম জং উনের উত্তর কোরিয়া। আর তারইমধ্যে এবার জাপান সাগরের দিকে সেই উত্তর কোরিয়া ১০টির মতো ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে বলে দাবি করল দক্ষিণ কোরিয়া। সংবাদসংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ জানিয়েছেন যে স্থানীয় সময় অনুযায়ী দুপুর ১ টা ৩০ মিনিটে (গ্রিনিচ টাইম অনুযায়ী ভোর ৪ টে ২০ মিনিট) ১০টির মতো ব্যালিস্টিক মিসাইল ধরা পড়েছে। যা উত্তর কোরিয়ার সুনান এলাকা থেকে সাগরের দিকে ছোড়া হয়েছে। সংবাদসংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, সিওলের তরফে দাবি করা হয়েছে যে আমেরিকার সঙ্গে দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়া চালানোর পরে নিজেদের ক্ষমতা দেখাতেই মিসাইল ছুড়েছে পিয়ংইয়ং।

কোনওরকম ঝুঁকি নিচ্ছে না দক্ষিণ কোরিয়া

সেই মিসাইল জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বাইরে সমুদ্রে পড়েছে বলে টোকিয়োর তরফে দাবি করা হয়েছে। তবে কোনওরকম ঝুঁকি নিচ্ছে না দক্ষিণ কোরিয়া। এপির প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর তরফে জানানো হয়েছে যে নজরদারি বাড়ানো হয়েছে। যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত রাখা হচ্ছে বাহিনীকে। উত্তর কোরিয়া বাড়তি কোনও অস্ত্র ছোড়ে কিনা, সেই সংক্রান্ত বিষয়ে আমেরিকা ও জাপানের সঙ্গে বিভিন্ন তথ্য ভাগ করে নেওয়া হচ্ছে বলে দক্ষিণ কোরিয়ার তরফে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *