Pakistani army and ISI। আইএসআই-র সঙ্গে বনিবনা হচ্ছে না পাকিস্তানি সেনার?

Spread the love

আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের যুদ্ধের পর থেকে আসিম মুনিরের নেতৃত্বাধীন পাকিস্তানি সেনা ও পাকিস্তানের গুপ্তচর বাহিনী আইএসআইর সম্পর্ক নাকি খুব একটা ভালো ঠেকছে না! এমনই দাবি আইএনএস-র রিপোর্টের। রিপোর্ট বলছে, পাকিস্তানের গুপ্তচর বিভাগ আইএসআই-র পর পর ইন্টেল ব্যর্থতাকে খুব একটা ভালো চোখে দেখছেন না মুনির। এই মুহূর্তে, পাকিস্তানে শেহবাজ সরকারের আমলে কার্যত ক্ষমতার দিক থেকে সর্বেসর্বা হয়ে ওঠা মুনিরের রোষেও নাকি পড়েছে আইএসআই।

রিপোর্ট বলছে, ভারতের অপারেশন সিঁদুর, পাকিস্তানের অন্দরে সেদেশের সেনা আর সেদেশের গুপ্তচর বিভাগের মধ্যের সহযোগিতার রাস্তায় থাকা ফাঁকফোঁকড়কে আরও প্রকট করে দিয়েছে। এরপরও পাক সেনা ও আইএসএআইর মধ্যের সম্পর্ক গত কয়েক মাসে আরও খারাপের দিকে গিয়েছে বলে দাবি রিপোর্টের। ইঙ্গিত রয়েছে যে, পাকিস্তানের আইএসআই-র অন্দরে কিছু রদবদল হতে পারে। পাকিস্তানের সেনার কর্তপক্ষের মতে, পর পর গোপন তথ্যের অভাবে একাধিক পাক জওয়ানের মৃত্যু হয়েছে। আর তার দায় তারা আইএসআইর ওপর চাপিয়েছে, বলছে রিপোর্ট।

এই পরিস্থিতিতে পশ্চিম পাকিস্তানের সীমান্তে আফগানিস্তানের সঙ্গে যুদ্ধের মাঝে, পাক প্রতিরক্ষা জোরদার ধাক্কা খেতেই আরও নড়েচড়ে বসেছে পাকিস্তানি সেনা। এদিকে, তেহরিক এ তালিবান জোরালোভাবে হুমকির মুখে রেখেছে পাকিস্তানি সেনাকে। রিপোর্ট বলছে, টিটিপি একাধিক জায়গায় চেক পয়েন্ট বানিয়েছে, যার ফলে পাকিস্তানি ফোর্সের কর্মকাণ্ড নিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে। যাও গুপ্তচর বিভাগের ব্যর্থতা বলে মনে করছে মুনিরের সেনা।

এদিকে,এইসব প্রতিকূলতার মাঝে সেনাপ্রধান আসিম মুনির কঠোর অবস্থান নিয়েছেন বলে জানা গেছে। সম্প্রতি সেনা ও আইএসআই-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি সংস্থাগুলোকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন এবং অন্যথায় চরম পরিণতির মুখোমুখি হওয়ার বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন। জানা গেছে, এই বার্তাটি আইএসআই-এর অভ্যন্তরে অস্বস্তি সৃষ্টি করেছে, বিশেষ করে নেতৃত্ব রদবদলের জল্পনার মধ্যে মুনিরের এই বার্তা বেশ তাৎপর্যপূর্ণ।

মনে করা হচ্ছে, বালোচ বিদ্রোহ ও টিটিপি-র সঙ্গে যুক্ত নেতাদের সহ প্রধান জঙ্গি ব্যক্তিত্বদের সম্পর্কে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের অভাবকে কেন্দ্র করে মুনির অসন্তুষ্ট। তালিবান নেতৃত্বের বিষয়ে নির্ভরযোগ্য তথ্য প্রদানে ব্যর্থতার জন্য পাকিস্তানের সামরিক গোয়েন্দা শাখাও সমালোচনার সম্মুখীন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *