রাত ও সকালে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মুখভার করে ছিল আকাশ। তবে বেলা থেকে রোদ উঠেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আবহবিদদের মতে, রোদ উঠলেও দক্ষিণবঙ্গের পরিমণ্ডল জোলো বাতাসে পরিপূর্ণ। তা থেকেই বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। তার জেরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আজ ন’টি জেলায় শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ওই জেলাগুলিতে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড় উঠবে।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার একটি বা দুটি অংশে শিলাবৃষ্টি হতে পারে। ওই জেলাগুলিতে ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইব। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৪০-৫০ কিমি। সার্বিকভাবে আজ দক্ষিণবঙ্গের সব জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।
২) রবিবার ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ওই চারটি জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। তাই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে কোনও সতর্কতা জারি করা হয়নি। ওই জেলাগুলির একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে।

৩) সোমবার পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর; মঙ্গলবার পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পুরুলিয়া; বুধবার পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া এবং বৃহস্পতিবার পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরের একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে।
৪) শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে।