Priyanka Chopra। ‘ভারতীয় সিনেমা বিশ্বব্যাপী হতে পারবে না…’

Spread the love

Priyanka Chopra: বলিউডের পাশাপাশি হলিউডেও নিজের জায়গা তৈরি করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু একজন বহিরাগত হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু হলিউডে যাওয়ার পর হলিউড এবং বলিউডের মধ্যে কিছু ব্যবধান তিনি লক্ষ্য করেছেন যা সম্প্রতি নিজের কথার মাধ্যমে তুলে ধরেছেন তিনি।

সম্প্রতি এই সপ্তাহের শুরুতেই ফ্রান্সে অনুষ্ঠিত কান লায়ন্স সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রিয়াঙ্কা ভারতীয় চলচ্চিত্র জগতে তাঁর শুরুর দিনগুলো এবং একজন বহিরাগত হিসেবে তিনি কিভাবে নিজের কাজ শুরু করেছিলেন। প্রিয়াঙ্কা বলেন, আমার বাবা মা ডাক্তার ছিলেন তাই সিনেমা জগতে কিভাবে চলতে হয় সেই সম্পর্কে আমাদের কারোর কোন ধারণা ছিল না।

তিনি আরও বলেন, সেই সময় একটা ধারণা ছিল যে ভারতীয় চলচ্চিত্র শুধুমাত্র ভারতীয়দের জন্যই তৈরি করা হত। আমাকে বলা হয়েছিল ভারতীয় সিনেমা কখনোই হলিউডের মধ্যে বিশ্বব্যাপী হতে পারবে না, কারন আমরা ইংরেজিভাষী নই। আমাদের সিনেমা যে ভাষাতেই হোক না কেন, হিন্দি তেলেগু মারাঠি বা অন্য কিছু সবাই সেটা বোঝে না।

উল্লেখ্য, পঞ্চাশের দশক থেকেই তৎকালীন সোভিয়েত ইউনিয়নে ভারতীয় চলচ্চিত্র সাফল্য পেয়ে আসছিল, কিন্তু বিদেশে নিয়মিত সাফল্য শুরু হয় ২০০০ সালের পর, প্রথমে প্রবাসী ভারতীয়দের মাধ্যমে এবং পরে তার বাইরেও। মুথু, দঙ্গল, সিক্রেট সুপারস্টার এবং আরআরআর-এর মতো চলচ্চিত্রগুলো চীন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপানের মতো দেশগুলোতে ব্যাপকভাবে দেখা হয়েছিল, যার বেশিরভাগই ছিলেন অ-ভারতীয়রা।

২০০০ সালে প্রিয়াঙ্কা মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন এবং ওই একই বছর মিস ওয়ার্ল্ড হন। তার তিন বছর পর তিনি বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করে। ওই একই ছবিতে অভিনয় করেছিলেন লারা দত্ত।

প্রিয়াঙ্কা চোপড়ার হলিউড কেরিয়ার এবং ভারতে প্রত্যাবর্তন

২০১৫ সালে, ভারতে কেরিয়ারের শীর্ষে থাকাকালীন প্রিয়াঙ্কা মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান এবং ‘কোয়ান্টিকো’ নামক টিভি শো-তে অভিনয় করেন। ‘বেওয়াচ’-এ খলনায়িকার ভূমিকায় অভিনয়ের পর, তিনি ‘দ্য ম্যাট্রিক্স: রেসারেকশনস’-এর মতো চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। প্রাইম ভিডিও সিরিজ ‘সিটাডেল’-ই তাকে পশ্চিমা বিশ্বে একজন প্রধান অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হতে সাহায্য করে। এরপর থেকে তিনি আরও দুটি চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন – ইদ্রিস এলবা এবং জন সিনার সাথে ‘হেডস অফ স্টেট’ এবং কার্ল আরবানের সাথে ‘দ্য ব্লাফ’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *