Susmita Pregnacny। ‘এতদিনের দেখা স্বপ্নটা…’! প্রেগন্যান্সি জল্পনায় ইঙ্গিতে সিলমোহর! ৫ম বিয়ে করে কান্না

Spread the love

ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কের কেন্দ্রে থাকা সুস্মিতা রায় সম্প্রতি তাঁর পঞ্চম বিয়ের একাধিক ভিডিয়ো-ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সেখানে তাঁকে দেখা যাচ্ছে পান পাতায় মুখ ঢেকে আসতে এবং স্বামী শুভাশিসকে দেখে আবেগে ভেঙে পড়তে। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আজ থেকে আমার একা পথ চলা শেষ।’ আর এই ক্যাপশন ও ভিডিওর ‘নাটকীয়তা’ নিয়েই শুরু হয়েছে নেটিজেনদের নন-স্টপ ট্রোলিং।

নেটিজেনদের কটাক্ষ ও ট্রোলিং:

ভিডিওটি পোস্ট হওয়া মাত্রই কমেন্ট বক্সে সমালোচনার ঝড় ওঠে। কেউ কেউ এই আবেগকে ‘অতিরিক্ত অভিনয়’ বলে দাগিয়ে দিয়েছেন। অন্য একজন লিখেছেন, ‘অভিনয়টা একেবারেই ভালো হয়নি, নাটকের আর শেষ নেই।’ অনেকেই মন্তব্য করেছেন যে, বারবার বিয়ে করা এবং প্রতিবারই এমন ‘প্রথম প্রেম’-এর মতো নাটক করাটা হাস্যকর।

সুস্মিতার এই তড়িঘড়ি বিয়ে, এবং বিয়ের ঘোষণা পোস্ট দেখে অনেকেরই ধারণা অভিনেত্রী অন্তঃসত্ত্বা। মা হতেই ফের বিয়ে করছেেন, জানিয়েছিলেন সায়কের প্রাক্তন কূটনি বৌদি। এদিন নিজের ফেসবুকের দেওয়ালে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনায় ইঙ্গিতে সিলমোহর দিলেন সুস্মিতা।

তিনি লেখেন, ‘শুভদৃষ্টির সেই মুহূর্তে দাঁড়িয়ে আজ মনে হচ্ছে—আমার জীবনটা যেন নতুন করে শুরু হতে চলেছে। এই দীর্ঘ পথচলায় কতটা কষ্ট, কতটা লড়াই, কত অজানা যন্ত্রণা পেরিয়ে আজ এখানে এসে দাঁড়িয়েছি—সেটা একমাত্র সর্বশক্তিমান ঈশ্বরই জানেন।

অনেকবার ভেঙে পড়েছি, অনেকবার নিজেকে গুছিয়ে নিয়েছি… তবুও কোথাও একটা স্বপ্ন বেঁচে ছিল—একটা নতুন জীবনের, একটা নিজের করে পাওয়ার। আজ সেই স্বপ্নটাই ধীরে ধীরে সত্যি হতে চলেছে।

কান্নার বাঁধ আর ধরে রাখা যাচ্ছে না… কারণ এই চোখের জল শুধু কষ্টের নয়, এই জল ভালোবাসা পূর্ণতার, নতুন শুরুর।

যার হাত ধরে আমার এতদিনের দেখা স্বপ্নটা প্রথমবার পূরণ হতে চলেছে, তার সাথেই আজ আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছি। এই পথটা সহজ ছিল না… কিন্তু আজ মনে হচ্ছে—সবকিছুরই একটা সুন্দর পরিণতি আছে।’

মা হওয়ার স্বপ্নই নিজের বুকে এতদিন লালন করেছেন সুস্মিতা। তাঁর চেহারা দেখেও নেটপাড়ার বড় অংশের ধারণা অভিনেত্রী অন্তঃসত্ত্বা, যরয়েছেন নিজের দ্বিতীয় ট্রাইমস্টারে।

ভিডিওতে তাঁকে এবং তাঁর স্বামী শুভাশিস— উভয়কেই কান্নায় ভেঙে পড়তে দেখা যায়, যা তাঁদের কাছে অত্যন্ত আবেগঘন মুহূর্ত হলেও নেটিজেনদের কাছে তা স্রেফ ‘কন্টেন্ট’ হিসেবেই ধরা দিয়েছে।

প্রাক্তন দেওরের কটাক্ষ ও সুস্মিতার লড়াই:

সুস্মিতার এই নতুন জীবনের খবর প্রকাশ্যে আসতেই তাঁর প্রাক্তন দেওর তথা অভিনেতা সায়ক চক্রবর্তী একটি কটাক্ষমূলক পোস্ট করেন, যা মুহূর্তেই ভাইরাল হয়। এর জবাবে সুস্মিতা তাঁর অতীতের সংগ্রামের কথা তুলে ধরেন। তিনি জানান, আগের বৈবাহিক জীবনে তিনি মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলেন এবং সেই অন্ধকার কাটিয়ে আজ তিনি নতুন করে বাঁচার সাহস পেয়েছেন।

‘একা চলা’ বনাম নতুন শুরু:

সুস্মিতা তাঁর পোস্টে দাবি করেছেন, এটি তাঁর কাছে শুধুমাত্র একটি বিয়ে নয়, বরং নিজের অস্তিত্বকে অন্য একজনের হাতে তুলে দেওয়ার অঙ্গীকার। তিনি লিখেছেন যে জীবনে নতুন করে শুরু করার সুযোগ সবসময় আসে না, তাই এই মুহূর্তটি তাঁর কাছে খুব মূল্যবান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *