এসে গেল সপ্তাহান্তের টিআরপি তালিকা। আর এবারের আসল চমক হল পরশুরাম আজকের নায়ক। দীর্ঘদিন ধরে টিআরপি তালিকায় শীর্ষে থাকা পরিণীতাকে হারাল তটিনীর পরিবার। স্টার জলসা বহুদিন পর পেল টিআরপি টপারের তকমা। আর .৩ নম্বরে পিছিয়ে গেল পরিণীতা। রায়ান আর পারুলের মেগা দ্বিতীয় স্থানে।
অপ্রতিরোধ্য জোয়ার ভাঁটা। প্রোফেসর বিদ্যা ব্যানার্জীর নাভিশ্বাস করে তুলেছে এটি। চলতি সপ্তাহে জোয়ার ভাঁটা-র টিআরপি রেটিং এসেছে ৫.৫। আর প্রোফেসর বিদ্যা ব্যানার্জি-র ৫.০। নিশা-উনি-ঋষি-রা তৃতীয় স্থানে। বিদ্যা পেল পঞ্চম স্থান।
রাঙামতি তীরন্দাজ (৫.৫)-এর কাছে স্লট হারিয়ে তারে ধরি ধরি মনে করি পেয়েছে ৫.৩ রেটিং, পল্লবী শর্মার ধারাবাহিক চতুর্থ স্থানে। পাঁচে বিদ্যার সঙ্গে যৌথভাবে রয়েছে কুসুম-ও। আর কুসুমের কাছে স্লট হারিয়ে ও মোর দরদিয়া পেল ষষ্ঠ স্থান।
সাহেব ভট্টাচার্যর কামব্যাক মেগা গঙ্গা পেয়েছে ৪.৭ রেটিং। আর রয়েছে সপ্তম স্থানে। স্লটহারা আমাদের দাদামণির রেটিং ৪.৩, পেয়েছে নবম স্থান। বাংলার অন্যতম চর্চিত ও বিতর্কিত মেগা চিরদিনই তুমি যে আমার-এর রেটিং এসেছে এই সপ্তাহে ৪.১। কোনোরকমে দশম স্থানে টিকে আর্য ও অপর্ণা।
লক্ষ্মী ঝাঁপি-র টিআরপি এসেছে ৪.৫। অষ্টম স্থানে সৌরভ-শুভস্মিতার মেগা। আজকাল তো দুজনের প্রেমচর্চা নিয়ে শোরগোল সোশ্যাল মিডিয়া। তাই ধারাবাহিক নিয়ে আলোচনাও তুঙ্গে। অষ্টমস্থানে যৌথভাবে জি বাংলার কনে দেখা আলো ধারাবাহিকটিও।

দেখে নিন টিআপরপি-র সেরা দশ তালিকা:
প্রথম: পরশুরাম আজকের নায়ক (৫.৯)
দ্বিতীয়: পরিণীতা (৫.৬)
তৃতীয়: জোয়ার ভাটা/ রাঙামতি তীরন্দাজ (৫.৫)
চতুর্থ: তারে ধরি ধরি মনে করি (৫.৩)
পঞ্চম: কুসুম/ প্রোফেসর বিদ্যা ব্যানার্জি (৫.০)
ষষ্ঠ: ও মোর দরদিয়া (৪.৯)
সপ্তম: গঙ্গা (৪.৭)
অষ্টম: লক্ষ্মী ঝাঁপি/ কনে দেখা আলো (৪.৫)
নবম: আমাদের দাদামণি (৪.৩)
দশম: চিরদিনই তুমি যে আমার (৪.১)
তবে এই সপ্তাহে কিন্তু শুধু চোখ ছিল না বাংলা মেগার টিআরপিতে। বরং দুই চ্যানল জি বাংলা ও স্টার জলসা তাঁদের বাৎসরিক পুরস্কার অনুষ্ঠান সম্প্রচার হয়েছিল একই দিনে, একই সময়ে। জি বাংলা সোনার সংসার-এর রেটিং এসেছে ৫.৮। অনেক পিছিয়ে স্টার জলসা। জলসা পরিবার অ্যাওয়ার্ডের রেটিং এসেছে মাত্র ৩.৮।
অন্য দিকে সারেগামাপা-র শনি ও রবিবারের টিআরপি এসেছে যথাক্রমে ৩.০ ও ৩.৩। আর জলসা ফিকশনের ২.০ ও ১.৬।