জোড়া লাগবে পলাশ স্মৃতির ভাঙা সম্পর্ক? ‘ওঁরা আবার এক হবে…’

Spread the love

পলাশ মুচ্ছল এবং স্মৃতি মান্ধানার বিয়ে নিয়ে তাঁদের ভক্তরা খুবই উত্তেজিত ছিলেন। তবে বিয়ে ভেঙে যায়। পরে তাঁদের সম্পর্কেও ধরে ফাটল। তাদের বিয়ে ব্যাপক বিতর্ক দানা বাঁধে। সোশ্যাল মিডিয়ায় তাঁদের পরিবার সম্পর্কেও নানা খবর প্রকাশ্যে আসে। পলাশ ও স্মৃতির বিয়ে ভাঙার বিতর্ক নিয়ে এবার প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী ডেইজি শাহ। তিনি জানিয়েছেন, তিনি পলাশকে তাঁর ব্যক্তিগত জীবনের ভিত্তিতে বিচার করবেন না, কারণ পর্দার আড়ালে আসলে কী ঘটেছিল তা তিনি জানেন না।

শীঘ্রই পলাশের পরবর্তী পরিচালিত ছবিতে দেখা যাবে ডেইজি শাহকে। এরই মধ্যে, ডেইজি শাহ সম্প্রতি মিস মালিনীকে দেওয়া এক সাক্ষাৎকারে পলাশ ও স্মৃতি সম্পর্কে নানা কথা ভাগ করে নিয়েছেন। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘স্মৃতি মন্দনার সঙ্গে বিয়ে ভাঙার পর, পলাশ তাঁর পরবর্তী পরিচালিত ছবির জন্য সরাসরি ডেইজির কাছে যেতে দ্বিধা করছিলেন।’ ডেইজি জানান, তিনি অপরিচিত দুই-তিনটি ফোন পেয়েছিলেন। তাঁরা ফোন করে দাবি করে ছিলেন যে, পলাশ একটি ছবি বানাচ্ছেন এবং তিনি চান অভিনেত্রী ওই ছবিতে কাজ করুন।

ডেইজির কথায়, ‘আমার ব্যাপারটা একটু অদ্‌ভুত লেগেছিল, কারণ পলাশের বোন পলকের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। আমি ভেবেছিলাম যে পলাশ যদি সত্যিই আমার সঙ্গে যোগাযোগ করতে চাইত, তাহলে সে সরাসরি আমার সঙ্গে বা পালকের মাধ্যমে কথা বলত, তাই আমি বুঝতে পারছিল না কেন অপরিচিত কিছু মানুষ আমাকে এমন ম্যাসেজ পাঠাচ্ছেন। তাই, আমি পলাশকে একটা ম্যাসেজ পাঠিয়ে এ বিষয়ে জিজ্ঞাসা করি। সে উত্তর দেয়, হ্যাঁ, ম্যাডাম, কথাটা সত্যি, কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে আমি ব্যক্তিগত ভাবে কাউকে ফোন করছি না, কারণ এতে আলোচনাটা অন্য দিকে মোড় নিতে পারে।’

ডেইজি আরও বলেন, ‘আমি সহজেই আমার ব্যক্তিগত জীবন থেকে পেশাগত জীবনে যেতে পারি, এবং আমি মনে করি না যে ব্যক্তিগত জীবন পেশাগত জীবনকে প্রভাবিত করবে। প্রথমত, আমি জানি না আসল ঘটনাটা কী। প্রত্যেক মুদ্রারই দুটো পিঠ থাকে। আমরা আসলে জানি না কী ভুল হয়েছে, কারণ এটা দুটো পরিবারের মধ্যকার ব্যাপার। আমরা শুধু এখানে বসে গণমাধ্যম থেকে যা শুনেছি তার উপর ভিত্তি করে নিজেদের মতামত তৈরি করছি। আমরা আসল সত্যটা জানি না, আর তার মানে এই নয় যে আমি মেয়েটির দিকটা উপেক্ষা করছি। আমি শুধু নিরপেক্ষ থাকার চেষ্টা করছি। তাছাড়া, ও পেশাগত কারণে আমার সঙ্গে যোগাযোগ করেছিল। সুতরাং, বইয়ের মলাট দেখে তার বিচার করার আমি কে?’

ডেইজি জানান যে, তিনি আশা করেন পলাশ ও স্মৃতি আবার এক হবে। তিনি আরও যোগ করেন, ‘আমি আশা করি দুই পক্ষের সব সমস্যা মিটে যাবে এবং ওঁরা আবার এক হবে, কারণ ওঁরা সত্যিই খুব সুন্দর একটা জুটি।’

প্রসঙ্গত, পলাশ ও স্মৃতির বিয়ে ২০২৫ সালের ২৫ নভেম্বর সাংলিতে হওয়ার কথা ছিল।, কিন্তু অনুষ্ঠানের ঠিক একদিন আগে তা হঠাৎ বাতিল করা হয়। প্রাথমিক প্রতিবেদনে এর কারণ হিসেবে স্মৃতির বাবার অসুস্থতার কথা বলা হলেও, পরে অভিযোগ ওঠে যে পলাশ তাঁর বাগদত্তা স্মৃতির সঙ্গে প্রতারণা করছিলেন এবং সেই কারণেই বিয়েটি বাতিল করা হয়। প্রতিবেদনে আরও বলা হয় যে, মুম্বই ফেরার আগে পলাশ সাংলির একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে পলাশ ও স্মৃতি দু’জনেই সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেন যে বিয়েটি হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *