জোয়ার ভাঁটা-র জব্বর টিআরপি… পেল থার্ড পজিশন! টপার কে হল?

Spread the love

এসে গেল চলতি সপ্তাহের সেরা দশ টিআরপি তালিকা। এবারে যে ধারাবাহিকের কথা প্রথমেই উল্লেখ করতে হয়, তা হল শুধু তোমারই জন্যে। নতুন শুরু হওয়া এই মেগা ওপেনিংয়ে নম্বর তুলল মাত্র ২.১। স্লট হারাল তুই আমার হিরো-র কাছে (২.৮)। অবশ্য বিকেলের স্লটে খুব বেশি টিআরপি তোলা কঠিন।

সঙ্গে এবারের আরেক চমক হল জোয়ার ভাঁটা। নিশা-উজির রেটিং এসেছে ৬.১, পেয়েছে তৃতীয় স্থান। এই প্রথম স্লট হারা প্রফেসর বিদ্যা ব্যানার্জি। নতুন সময়ে এসেও দারুণ জমিয়ে বসল জোয়ার ভাঁটা। আরাত্রিকা-শ্রুতির ভক্তরাও বেজায় খুশি।

এবার প্রশ্ন উঠতে পারে, তাহলে টপার কে? প্রথম স্থানে রয়েছে জি বাংলার পরিণীতা ধারাবাহিকটি। রেটিং এসেছে ৬.৪। আর পরিণীতার কাছে স্লট হারিয়ে পরশুরাম আজকের নায়ক-এর রেটিং ৬.৩, পেল দ্বিতীয় স্থান।

চতুর্থ স্থানে যৌথভাবে দুই মেগা, প্রফেসর বিদ্যা ব্যানার্জি আর রাঙামতি তীরন্দাজ। রেটিং এসেছে ৬.০। পঞ্চম স্থানে ও মোর দরদিয়া। এদিকে তারে ধরি ধরি মনে করি এবারেও স্লট হারা। পেল মাত্র ৫.৪ রেটিং। একইস্থানে আমাদের দাদামণি। এখন অবশ্য বেশিরভাগ ঘরেই টিভি চলছে কম। বার্ষিক থেকে শুরু করে বোর্ডের পরীক্ষার কারণে, ধারাবাহিকের টিআরপি অনেকটাই পড়তির দিকে।

দেখে নিন টিআরপি-র সেরা দশ তালিকা:

প্রথম: পরিণীতা (৬.৪)

দ্বিতীয়: পরশুরাম আজকের নায়ক (৬.৩)

তৃতীয়: জোয়ার ভাঁটা (৬.১)

চতুর্থ: বিদ্যা ব্যানার্জি/ রাঙামতি তীরন্দাজ (৬.০)

পঞ্চম: ও মোর দরদিয়া (৫.৮)

ষষ্ঠ: তারে ধরি ধরি মনে করি/ আমাদের দাদামণি (৫.৪)

সপ্তম: লক্ষ্মী ঝাঁপি (৫.২)

অষ্টম: চিরসখা/ চিরদিনই তুমি যে আমার/ কনে দেখা আলো (৪.৮)

নবম: বেশ করেছি প্রেম করেছি (৪.৭)

দশম: কুসুম (৪.২)

চিরদিনই তুমি যে আমার নিয়ে বেশ চিন্তিত এই মেগার ভক্তরা। জীতু আর শিরিনের মেগা গল্পে নানা মোড় দেখিয়েও, জমিয়ে বসতে ব্যর্থ। ক্রমশ বাড়ছে লক্ষ্মী ঝাঁপি-র সঙ্গে টিআরপি নম্বরের ব্যবধান। নতুন প্রতিপক্ষ পেয়েছে চিরসখা। আপাতত নতুন মেগা সাত পাকে বাঁধা সম্প্রচারিত হচ্ছে না। ঘোষণার পরেও, পিছিয়ে গিয়েছে। ফলত চিরসখা-র বিপরীতে জায়গা হয়েছে আমাদের দাদামণির। দেখা গেল প্রতীক সেনের মেগা হারিয়ে দিল স্বতন্ত্র আর কমলিনীকে।

আসলে খবর ছিল, আনন্দী বন্ধ হবে, তারপর সেই স্লটে যাবে দাদামণি এবং রাত ৯টাতে আসবে সাত পাকে বাঁধা। এখন পুরো ধোঁয়াশায় রেখেছে জি বাংলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *