Jeetu-Ishani। ‘বড্ড সুন্দর-সুন্দরী এরা’! উদয়-ঈশানীতে মুগ্ধ ‘আর্য’ জীতু! আপ্লুত পরিণীতা নায়িকা

Spread the love

এই মুহূর্তে জি বাংলার সবচেয়ে আলোচিত জুটি রায়ান-পারুল। টিআরপি তালিকায় একদম উপরের দিকে থাকে পরিণীতা। চলতি সপ্তাহেও টিআরপি টপার এই মেগা। অন্যদিকে চ্যানেলের অপর চর্চিত জুটি আর্য-অপর্ণা। জীতু কমল আর্য সিংহ রায়ের ভূমিকায় প্রচুর ভালোবাসা পেয়েছেন। তার প্রতিফলন জি বাংলা সোনার সংসার ২০২৬-এর মঞ্চেও। যদিও এই অ্যাওয়ার্ড সেরেনামিতে সশীরের হাজির ছিলেন না জীতু।

ড্রয়িং রুমের প্রিয় চরিত্ররা যখন বাস্তবের মঞ্চে ট্রফি হাতে দাঁড়ালেন, তখন বাঁধ ভাঙল আবেগের। তবে সবথেকে বেশি নজর কাড়ল দুই জনপ্রিয় জুটির সৌজন্য বিনিময়। পর্দার আর্য অর্থাৎ অভিনেতা জীতু কামাল প্রকাশ্যেই দরাজ প্রশংসা করলেন রায়ান-পারুল জুটির।

সেরা জুটির লড়াই ও জয়:

এবারের সোনার সংসারে ‘সেরা জুটি’র শিরোপা উঠেছে মোট চারটি জুটির মাথায়। জনপ্রিয়তার বিচারে একদিকে ‘পরিণীতা’ ধারাবাহিকের রায়ান ও পারুল (উদয় প্রতাপ সিং ও ঈশানী চট্টোপাধ্য়ায়), অন্যদিকে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের আর্য ও অপর্ণা (জীতু কামাল ও শিরিন পাল)। ট্রফি হাতে রায়ান-পারুলের হাসিমুখের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

জীতুর বিশেষ বার্তা:

সাফল্যের এই মুহূর্তে জীতু কামাল তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে উদয় প্রতাপ সিং এবং ঈশানীর সেই ছবি শেয়ার করেছেন। ছবির ক্যাপশনে জীতু লিখেছেন, ‘এরা বড্ড সুন্দর-সুন্দরী’। পাশাপাশি উদয় এবং ঈশানীকে ট্যাগ করে জানিয়েছেন একরাশ অভিনন্দন। প্রতিযোগী হয়েও সহকর্মীদের কাজের প্রতি এই সম্মান টলিপাড়ার ইতিবাচক পরিবেশকেই তুলে ধরছে। পালটা ধন্য়বাদ জানাতে ভোলেননি ঈশানী এবং উদয়ও। সিনিয়র অভিনেতাকে ঈশানী লেখেন, ‘মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। তোমাদেরকেও অনেক শুভেচ্ছা জীতুদা এবং শিরিন পাল’।

অনভ্যস্ত কিন্তু জনপ্রিয় জুটি:

উল্লেখ্য, রায়ান ও পারুল জুটিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের খবর মাঝেমধ্যেই সামনে আসে। বিশেষ করে উদয়ের বাস্তব জীবনের স্ত্রী অনামিকা চক্রবর্তীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের মুখে পড়তে হয়েছে তাঁদের। কিন্তু দর্শকদের ভালোবাসা এবং সোনার সংসারের এই সম্মান প্রমাণ করে দিল যে, পর্দায় রায়ান-পারুল জুটির রসায়ন দর্শকদের মনের গভীরে জায়গা করে নিয়েছে।

একইভাবে জীতু ও শিরিন অর্থাৎ আর্য-অপর্ণা জুটিও বর্তমানে দর্শকদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে। দুই জুটির এই জয় উৎসবের মেজাজ নিয়ে এসেছে জি বাংলার অন্দরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *