কিছুদিন আগেই শুরু হয়েছে ‘শুধু তোমারই জন্য’ ধারাবাহিক, যেখানে অভিনয় করছেন স্বর্ণকমল দত্ত। কিন্তু এর মধ্যেই আচমকা দুর্ঘটনার শিকার হন তিনি। কিন্তু হাতে ব্যান্ডেজ নিয়েই এখন চলছে শুটিং কারণ এই মুহূর্তে ছুটি পাওয়া যাবে না।
দিন কয়েক আগে দোলের দিন বাড়িতেই দুর্ঘটনার শিকার হন অভিনেত্রী। ভয়ংকর চোট পান হাতে। ১৮ টা সেলাই পড়েছে, সঙ্গে রয়েছে কোমরে এবং পায়ে ব্যথা। কিন্তু সব নিয়ে চলছে কাজের চাপ। ইনজেকশন নিয়েও যেতে হচ্ছে কাজে।
ঘটনা প্রসঙ্গে আনন্দবাজার ডট কমকে অভিনেত্রী বলেন, ‘বাড়িতে তেল মালিশ করিয়েছিলাম, পায়ের তলায় তেল ছিল সেটা খেয়াল করিনি। মায়ের ফোন বাজায় সেটা তড়িঘড়ি ধরতে গিয়ে পড়ে যাই। সামনেই মাছের অ্যাকোরিয়াম ছিল, এমন ভাবে পড়ি অ্যাকোরিয়াম ভেঙে গিয়ে চারিদিকে কাঁচ ছড়িয়ে পড়ে। তাতেই কেটে যায় হাত।’
তবে শুটিং চললেও সহকর্মীরা সব সময় স্বর্ণকমলের শারীরিক অবস্থার দিকে সমানে খেয়াল রাখছেন। প্রথমদিকে হাত পা মুখ ফুলে ছিল বলে কয়েকদিন তিনি কাজ করতে পারেননি তবে এখন মোটামুটি সুস্থ তাই কাজে আসছেন তিনি।

প্রসঙ্গত, কিছুদিন আগে’ চিরসখা’ ধারাবাহিককে অভিনয় করতে দেখা গিয়েছিল স্বর্ণকমলকে। ব্যক্তিগত জীবনে একেবারেই সুখ পাননি তিনি। ১৫ বছরের দাম্পত্য জীবন ভেঙে যায় শারীরিক এবং মানসিক অত্যাচারের জেরে। পরবর্তীকালে তিনি স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এবং সেই সম্পর্ক ছেড়ে বেরিয়ে যান।