এই সপ্তাহে প্রথমেই যে ধারাবাহিকের কথা না বললেই নয়, তা হল জোয়ার ভাঁটা। যখন আধা ঘণ্টা স্লট এগিয়ে আনা হয়, তখন অনেক দর্শকই বিরক্তি প্রকাশ করেছিলেন। কিন্তু দেখা গেল, নতুন স্লটে এসে যেন পালে হাওয়া লেগেছে। টিআরপি নম্বর আসছে হুড়মুড়িয়ে। এই সপ্তাহে ৫.৯ রেটিং পেয়েছে নিশা-উজি-ঋষি। তবে দ্বিতীয় নম্বরে। বেঙ্গল টপার হতে পারল না .১ রেটিংয়ের জন্য।
৬.০ পেয়ে প্রথম স্থানে পরিণীতা। শুরুর থেকেই দারুণ ফল করছে উদয় প্রতাপ সিং ও ইশানীর মেগা। এই সপ্তাহেও বেঙ্গল টপার। আর স্বাভাবিকভাবেই পরিণীতার চাপে স্লট হারা পরশুরাম। পেল তৃতীয় স্থান। যদিও স্টার জলসার টপার এই ধারাবাহিক। এদিকে জোয়ার ভাঁটা-র কাছে স্লট হারিয়ে প্রফেসর বিদ্যা ব্যানার্জীর রেটিং এল ৫.১, পেল ষষ্ঠ স্থান।
চতুর্থ স্থানে স্টার জলসারই রাঙামতি তীরন্দাজ, রেটিং এসেছে ৫.৪। আর ও মোর দরদিয়ার রেটিং এল ৫.৩। আর ও মোর দরদিয়ার কাছে স্লট হারানো বেশ করেছি প্রেম করেছি-র রেটিং ৪.৩।
আমাদের দাদামণি পেল ৪.৮। অষ্টম স্থানে এই মেগা, যৌথভাবে ওই একই স্লটে লক্ষ্মী ঝাঁপি। এদিকে লক্ষ্মী ঝাঁপি-র কাছে স্লট হারানো চিরদিনই তুমি যে আমার-এর রেটিং এল ৪.৫। পেল দশম স্থান। কোনোভাবেই টিআরপি নম্বরে জমিয়ে বসতে পারছে না আর্য-অপর্ণা থুরি জীতু আর শিরিন পাল। দিতিপ্রিয়া রায় ধারাবাহিক ছাড়ার পর থেকেই যেন ক্রমাগত হাল খারাপ হচ্ছে। খবর, খুব জলদি স্লট বদলও হতে পারে। দশ নম্বর থেকে ছিটকে গিয়েছে চিরসখা। রেটিং ৪.৪।

দেখে নিন টিআরপি-র সেরা দশ তালিকা:
প্রথম: পরিণীতা (৬.০)
দ্বিতীয়: জোয়ার ভাঁটা (৫.৯)
তৃতীয়: পরশুরাম (৫.৫)
চতুর্থ: রাঙামতি তীরন্দাজ (৫.৪)
পঞ্চম: ও মোর দরদিয়া (৫.৩)
ষষ্ঠ: প্রফেসর বিদ্যা ব্যানার্জী (৫.১)
সপ্তম: তারে ধরি ধরি মনে করি (৫.০)
অষ্টম: আমাদের দাদামণি/ লক্ষ্মী ঝাঁপি (৪.৮)
নবম: কনে দেখা আলো (৪.৭)
দশম: চিরদিনই তুমি যে আমার (৪.৫)
কনে দেখা আলো-র রেটিং এসেছে ৪.৭, পেয়েছে নবম স্থান। শেষ সপ্তাহে এসে কুসুমের টিআরপি এল ৩.৮। এমনকী, শেষযাত্রাতে এসেও স্লট রাখল নিজর দখলে, হারাল কম্পাসকে। কম্পাসের চলতি সপ্তাহের রেটিং ৩.৩। আলাদাভাবে ভোলে বাবা পার করেগা-র রেটিং না এলেও, খবর আগের থেকে বেশি নম্বর আনছে নতুন গল্প।
নন ফিকশনে সারেগামাপা-র রেটিং এসেছে ৩.৮। আর বীপরীতে জলসা ফিকশনের রেটিং ২.৪।