আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইসিসি টি ২০ ওয়ার্ল্ডকাপ ২০২৬ ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের জয় দেশজুড়ে ক্রিকেট ভক্তদের জন্য উদযাপনের এক মুহূর্ত তৈরি করেছিল। আর তারপরেই বান্ধবী, নিজের পোষ্য সারমেয়কে নিয়ে ভ্যাকেশনে যেতে দেখা গেল হার্দিককে। সেই ছবি সামনে আসতেই ফের চর্চায় ভারতীয় অলরাউন্ডারের প্রেম-জীবন।
ঘুরতে যাচ্ছেন হার্দিক ও মাহিকা
ইনস্টা বলিউড নামের একটি পাপারাজ্জো পেজ থেকে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে যে, বোটে উঠছেন প্রথমে মাহিকা। তিনি পরে আছেন সাদা রঙের লং ড্রেস। এরপর বোটে ওঠছেন হার্দিক। তারপর সারমেয়কে কোলে নিয়ে ঢুকে যান কেবিনে।নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হার্দিক-মাহিকার রোম্যান্টিক মুহূর্ত
ফাইনাল জয়ের পর মাঠে একে-অপরেয় মজে থাকতে দেখা গিয়েছিল হার্দিক ও মাহিকাকে। তা সে নাচ করা হোক, বা দীর্ঘ বাক্যালাপ। আনন্দে কতবার যে জড়িয়ে ধরেছেন তাঁর ইয়ত্তা নেই। যা দেখে নেটপাড়ার ধারণা, ভালোবাসায় যাকে বলে হাবুডুবু খাচ্ছেন হার্দিক।
মাহিকার প্রেমে হাবুডুবু হার্দিকের
তবে তারিফের পাশাপাশি ট্রোলেও কিন্তু জিতেছে। টি ২০ চাম্পিয়ন ২০২৪-এর ট্রফির সময় হার্দিকের সঙ্গী ছিলেন স্ত্রী নাতাশা। তাপরতো দুজনের ডিভোর্স হয়ে যায়। এখন ২৬-এ আনন্দের মুহূর্তে পাশে মাহিকা। নেটপাড়ার আশঙ্কা ২০২৮-এ আবার নতুন কোনো ‘ভাবি’ না দেখতে হয় তাঁদের!

কে মাহিকা শর্মা?
মাহিকা শর্মা একজন মডেল এবং অভিনেত্রী হিসেবে তার কাজের জন্য পরিচিত। তিনি মিউজিক ভিডিয়ো, ইন্ডিপেনডেন্ট সিনেমা এবং বেশ কয়েকটি মার্কেটিক ক্যাম্পেনে উপস্থিত হয়েছেন। তিনি বছরের পর বছর ধরে তানিষ্ক, ভিভো এবং ইউনিক্লো সহ সুপরিচিত ব্র্যান্ডগুলির সঙ্গে কাজ করেছেন। মনীশ মালহোত্রা, অনিতা ডোংরে এবং তরুণ তাহিলিয়ানির মতো বিশিষ্ট ডিজাইনারদের হয়ে র্যাম্পেও হেঁটেছেন।