মার্কিন নাগরিকদের দ্রুত ইরাক ছাড়ার নির্দেশ

Spread the love

চলমান যুদ্ধের কারণে ইরাকে বসবাসরত মার্কিন নাগরিকদের জন্য একটি নতুন নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র।বৃহস্পতিবার (২৬ মার্চ) ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস এক সতর্কবার্তায় জানায়, ইরাকের বিভিন্ন প্রান্তে থাকা মার্কিন নাগরিক ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে সশস্ত্র গোষ্ঠীগুলো ‘ব্যাপক’ হামলা চালিয়েছে। এমনকি ইরাকের কুর্দিস্তান অঞ্চলেও এসব হামলা হয়েছে।

ইরাকের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে দূতাবাস মার্কিনদের দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে নাগরিকদের বাগদাদে অবস্থিত দূতাবাস কিংবা ইরবিলে অবস্থিত কনস্যুলেট জেনারেলে না যাওয়ার জন্যও অনুরোধ করছে।দূতাবাস জানায়, ইরাকের আকাশপথে বর্তমানে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও রকেট হামলার ঝুঁকিতে রয়েছে। এছাড়া, যারা দেশ ছাড়তে চান তাদেরকে স্থলপথে জর্ডান, কুয়েত, সৌদি আরব এবং তুরস্কে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক আগ্রাসন শুরু করে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। হামলায় প্রথম দিনই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হন। জবাবে ইসরাইলের পাশাপাশি উপসাগরীয় দেশের মার্কিন স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে ইরান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *