যুক্তরাষ্ট্রের কাছ থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র কিনছে পাকিস্তান

Spread the love

সম্পর্কের উন্নতির মধ্যেই পাকিস্তান যুক্তরাষ্ট্রের কাছ থেকে ‘এআইএম-১২০ অ্যাডভান্সড মিডিয়াম-রেঞ্জ এয়ার-টু-এয়ার মিসাইল’ (এএমআরএএএম) পেতে পারে বলে জানা গেছে।পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের উদ্ধৃতি দিয়ে ইকোনমিক টাইমস জানিয়েছে, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিভাগ প্রদত্ত একটি অস্ত্র চুক্তিতে এই ক্ষেপণাস্ত্র ক্রেতাদের মধ্যে পাকিস্তানের নাম আছে।

মার্কিন যুদ্ধ বিভাগের তথ্য মতে, এএমআরএএএম-এর প্রস্তুতকারক রেথিয়নকে ক্ষেপণাস্ত্রের ‘সি-এইট’ এবং ‘ডি-থ্রি’ ভেরিয়েন্ট তৈরির জন্য ‘পূর্বে দেয়া চুক্তি’ (FA8675-23-C-0037)-এর জন্য ৪১.৬ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি সংশোধনী দেয়া হয়েছিল। 

পাকিস্তানকে বিদেশি সামরিক বিক্রয় প্রাপকদের মধ্যে অন্তর্ভুক্ত করাসহ এই সংশোধনী, চুক্তির মোট মূল্য বাড়িয়েছে ২.৫১ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি।

তবে পাকিস্তানে ঠিক কতগুলো নতুন এএমআরএএএম ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হবে, তা এখনও স্পষ্ট নয়। এছাড়া, এর মধ্য দিয়ে পাকিস্তান বিমান বাহিনীর এফ-১৬ বহরে সম্ভাব্য আপগ্রেড সম্পর্কেও জল্পনা শুরু হয়েছে।

প্রসঙ্গত, গত মে মাসে পাকিস্তান ও ভারতের মধ্যে চারদিনের সামরিক সংঘাতের পর ওয়াশিংটন-ইসলামাবাদের মধ্যে সম্পর্কের উল্লেখযোগ্য উন্নতি দেখা যাওয়ার মধ্যেই ক্ষেপণাস্ত্র সরবরাহের এ তথ্য এলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *