Jay Shah on Bangladesh-Pakistan। রেকর্ড তুলে বিশ্বকাপে ‘নাটক’ করা পাক ও বাংলাদেশকে খোঁচা জয় শাহের

Spread the love

সরাসরি কিছু বললেন না। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে পাকিস্তান এবং বাংলাদেশ যে নাটক করেছিল, সে বিষয়ে মুখ খুললেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। শনিবার মুম্বইয়ে সংবাদমাধ্যম সিএনবিসি টিভি১৮-র ইন্ডিয়া বিজনেস লিডার অ্যাওয়ার্ডের মঞ্চ থেকে আইসিসির চেয়ারম্যান বলেন, ‘এই আইসিসি (টি-টোয়েন্টি) বিশ্বকাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কারণ টুর্নামেন্টের শুরুতে হইচই হচ্ছিল যে কোনও কোনও কোনও নির্দিষ্ট দল অংশগ্রহণ করবে কিনা, বিশ্বকাপ কীভাবে হবে।’ সেইসঙ্গে কোনও দলের নাম না করে তিনি বলেন, ‘আইসিসির চেয়ারম্যান হিসেবে আমি এটা বলতে পারি যে কোনও দলই আইসিসির থেকে বড় নয়। কোনও একটি দল নিয়ে একটি প্রতিষ্ঠান গড়ে ওঠে না। সব দল মিলে গড়ে ওঠে একটি প্রতিষ্ঠান।’

বাংলাদেশ ও পাকিস্তানের বিশ্বকাপ নাটক

আর আইসিসির চেয়ারম্যান কারও না নাম নিলেও তিনি যে কোন কোন দেশের কথা বোঝাতে চেয়েছেন, তা নিয়ে কোনও ধন্দ নেই। কারণ সুরক্ষা সংক্রান্ত আশঙ্কার কারণ দেখিয়ে ভারতে খেলতে চায়নি বাংলাদেশ। আইসিসির তরফে পরিস্থিতি সমাধানের চেষ্টা করা হলেও নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সরে যায় বিশ্বকাপ থেকে। তারপর বাংলাদেশের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে একপ্রস্থ নাটক করতে থাকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের হুঁশিয়ারি দিয়েছিল। সংশ্লিষ্ট মহলের মতে, দু’দেশই নিজেদের রাজনৈতিক স্বার্থে এরকম নাটক করেছিল।

দর্শকসংখ্যায় রেকর্ড T20 বিশ্বকাপে

যদিও সেইসব নাটক সত্ত্বেও সাফল্যের সঙ্গে ভারত এবং শ্রীলঙ্কায় যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা হয়েছে। খেলার মানও যেমন ভালো ছিল, তেমনই মাঠে আসেন প্রচুর দর্শক। খেলা দেখার ক্ষেত্রেও নয়া রেকর্ড তৈরি হয়েছে বলে জানিয়েছেন আইসিসির চেয়ারম্যান।

তিনি বলেন, ‘এই বিশ্বকাপ দর্শক সংখ্যার সমস্ত রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে। এই প্রথম আমরা ৭২ লাখ কনকারেন্ট দর্শকের মাইলস্টোন ছুঁয়েছি। সামগ্রিক দর্শক সংখ্যার দিক থেকে সমস্ত রেকর্ড ভেঙে গিয়েছে।’ উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে যখন নাম প্রত্যাহার করেছিল বাংলাদেশ, তখন বোঝানোর চেষ্টা করা হয়েছিল যে মুস্তাফিজুর রহমানরা না থাকায় দর্শকের সংখ্যা কমে যাবে। সেই বিষয়টি নিয়ে কোনও উচ্চবাচ্য না করলেও রেকর্ড তুলে ধরে পালটা বার্তা দিয়েছেন শাহ।

অ্যাসোসিয়েট দলের প্রশংসায় জয় শাহ

সেইসঙ্গে অ্যাসোসিয়েট দলগুলির পারফরম্যান্স নিয়েও স্বস্তি প্রকাশ করেছেন আইসিসির চেয়ারম্যান। ওই অনুষ্ঠানের মঞ্চ থেকে তিনি বলেন, ‘আপনারা যদি দেখেন, ভারতকে চাপে ফেলে দিয়েছিল আমেরিকা। পাকিস্তানকে সমস্যায় ফেলে দিয়েছিল নেদারল্যান্ডস। অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে জিম্বাবোয়ে। ইংল্যান্ডকে আতঙ্কে ফেলে দিয়েছিল নেপাল। আমি সব অ্যাসোসিয়েট দলকে অভিনন্দন জানাতে চাই। ওরা পূর্ণ সদস্যভুক্ত দেশগুলির বিরুদ্ধে দারুণ খেলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *