চতুর্থবারের জন্য কি ৪ মে পশ্চিমবঙ্গে আসতে চলেছে তৃণমূল কংগ্রেস? সেই উত্তরটার জন্য আরও মাসদেড়েক অপেক্ষা করতে হবে। তার আগে আজ বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থীতালিকার ঘোষণা করে দিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বামফ্রন্ট প্রথম দফায় ১৯২টি আসন এবং বিজেপি প্রাথমিকভাবে ১৪৪টি কেন্দ্রের প্রার্থী ঘোষণা করলেও কালীঘাট থেকে ২৯১টি বিধানসভা কেন্দ্রেরই (বাকি তিনটি আসন ছাড়া হয়েছে পাহাড়ের সহযোগী অনীত থাপার দলকে) প্রার্থীর নাম ঘোষণা করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নাম ঘোষণার আগেই ‘ভিকট্রি’ সাইনও দেখান তিনি।
তৃণমূল কংগ্রেসের প্রার্থীতালিকা নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়
১) জল্পনা চললেও ইমন চক্রবর্তী বা পরমব্রত চট্টোপাধ্যায়কে টিকিট দেওয়া হল না। সোজা কথায় বলতে গেলে একেবারে ঘোরতর রাজনৈতিক প্রার্থীতালিকা ঘোষণা করল তৃণমূল।
২) সোনারপুর দক্ষিণ থেকে অরূন্ধতী মৈত্রকে (লাভলি) সরিয়ে দেওয়া হবে বলে অনেকে ভেবেছিলেন। তবে শেষপর্যন্ত তাঁকেই টিকিট দেওয়া হয়েছে।
৩) প্রতীকুর রহমানকে প্রার্থী করা হয়নি। যিনি সিপিআইএম থেকে সদ্য তৃণমূলে যোগদান করেছেন।
৪) তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়: তৃণমূলের তালিকায় ৫২ জনের মতো মহিলা প্রার্থী আছেন। ৩১ বছরের নীচে আছেন চারজন প্রার্থী। ৩১-৪০ বছরের মধ্যে ৩৮ জন প্রার্থী আছেন। ৪১-৫০ বছরের মধ্যে আছেন ৮৮ জন প্রার্থী। ৮৯ জন প্রার্থী আছেন ৫১-৬০ বছরের মধ্যে। ৬১-৭০ বছরর মধ্যে ৪৭ জন আছেন। ৭১-৮০ বছরের মধ্যে প্রার্থীর সংখ্যা ২৩ জন। ৮১-৯০ বছরের মধ্যে দু’জন প্রার্থী আছেন।
৫) দুর্নীতি মামলায় অভিযুক্তরাও টিকিট পেয়েছেন। যেমন রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিককে টিকিট দেওয়া হয়েছে। আবার স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) মামলায় চাকরিচ্যুত অঙ্কিতা অধিকারীর বাবা পরেশচন্দ্র অধিকারীকে টিকিট দেওয়া হয়েছে।
৬) নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দাঁড় করানো হল সদ্য প্রাক্তন বিজেপি নেতা পবিত্র করকে।
৭) ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী।

তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের তালিকা
১) মেখলিগঞ্জ: পরেশচন্দ্র অধিকারী।
২) মাথাভাঙা: সাবলু বর্মণ।
৩) কোচবিহার উত্তর: পার্থপ্রতিম রায়।
৪) শিলিগুড়ি: গৌতম দেব।
৫) হাবরা: জ্যোতিপ্রিয় মল্লিক।
৬) নৈহাটি: সনৎ দে।
৭) নোয়াপাড়া: তৃণাঙ্কুর ভট্টাচার্য।
৮) ব্যারাকপুর: রাজ চক্রবর্তী।
৯) বিধাননগর: সুজিত বসু।
১০) রাজারহাট গোপালপুর: অদিতি মুন্সি।
১১) হাবরা: জ্যোতিপ্রিয় মল্লিক।
১২) বারুইপুর পশ্চিম: বিমান বন্দ্যোপাধ্যায়।
১৩): সোনারপুর দক্ষিণ: অরূন্ধতী মৈত্র।
১৪) ভাঙড়: শওকত মোল্লা।
১৫) টালিগঞ্জ: অরূপ বিশ্বাস।
১৬) বেহালা পূর্ব: শুভাশিস চক্রবর্তী।
১৭) বেহালা পশ্চিম: রত্না চট্টোপাধ্যায়।
১৮) ভবানীপুর: মমতা বন্দ্যোপাধ্যায়।
১৯) চৌরঙ্গী: নয়না বন্দ্যোপাধ্যায়।
২০) বেলেঘাটা: কুণাল ঘোষ।
২১) মানিকতলা: শ্রেয়া পান্ডে।
২২) চুঁচুড়া: দেবাংশু ভট্টাচার্য।
২৩) নন্দীগ্রাম: পবিত্র কর।
২৪) রাসবিহারী: দেবাশিস কুমার।
২৫) উলুবেড়িয়া পূর্ব: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
২৬) তেহট্ট: সোহম চক্রবর্তী।