WB Madhyamik Result Declared। প্রকাশিত হল ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল

Spread the love

প্রকাশিত হল ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ৯লক্ষ ৫৯ হাজার ৭৫৩। পর্ষদের তরফ থেকে জানানো হয়, এবার মেধাতালিকায় ১৩১ জন আছেন। এবছর উত্তর দিনাজপুর থেকে ১৪ জন মেধাতালিকায় আছেন। এবারের পরীক্ষায় প্রথম হয়েছেন রায়গঞ্জ সারদা বিদ্যামন্দিরের অভিরূপ ভদ্র। তিনি পেয়েছেন ৬৯৮ নম্বর পেয়েছেন ৯৯.৭১ শতাংশ। দ্বিতীয় হয়েছেন বীরভূমের প্রিয়তোষ মুখোপাধ্যায়ি। তিনি পেয়েছেন ৬৯৬। তৃতীয় হয়েছেন তিনজন।

এবছর ৯০ শতাংশের বেশি নম্বর পাওয়া পরীক্ষার্থীদের হার ১.৪৬ শতাংশ। ৮০-৯০ শতাংশ পেয়েছে ২.৮৯ শতাংশ পরীক্ষার্থী। এবারের সর্বোচ্চ পাশের হার কালিম্পং (৯৫.১০ শতাংশ)। দ্বিতীয়তে আছে পূর্ব মেদিনীপুর (৯৪.৮২ শতাংশ) এবং তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে কলকাতা (৯২.৩১ শতাংশ) এবং পশ্চিম মেদিনীপুর (৯১.০৪ শতাংশ)। এবছর সার্বিক ভাবে পাশের হার ৮৬.৮৩ শতাংশ।

পর্ষদের তরফ থেকে জানানো হয়, ৮ মে বিকেল থেকেই স্কুলে স্কুলে পাওয়া যাবে মার্কশিট। এদিকে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটগুলোতে গিয়ে রেজাল্ট দেখা যাবে অফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in অথবা wbresults.nic.in-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *