WB New Trains। একলপ্তে ৯ ট্রেন পাচ্ছে বাংলা! জয়রামবাটি পর্যন্ত যাবে বাঁকুড়া মেমু

Spread the love

একইলপ্তে পশ্চিমবঙ্গ এবং অসম থেকে ১১টি ট্রেন চালু করতে চলেছে ভারতীয় রেল। সূত্রের খবর, ওই ১১টি ট্রেনের মধ্যে আটটি অমৃত ভারত আছে। একটি বন্দে ভারত স্লিপার ট্রেন রয়েছে। দেশে এই প্রথমবার আটটি বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হচ্ছে। আর রাজ্যভিত্তিক বণ্টনের নিরিখে ১১টি ট্রেনের মধ্যে ন’টিই পাচ্ছে পশ্চিমবঙ্গ। বাকি দুটি ট্রেনও অসম ছেড়ে পশ্চিমবঙ্গকে ছুঁয়ে যাবে। তাছাড়াও একটি মেমু প্যাসেঞ্জার ট্রেনের যাত্রাপথ সম্প্রসারণ করা হচ্ছে। বাঁকুড়া-ময়নাপুর মেমু প্যাসেঞ্জার ট্রেন সম্প্রসারণ করা হচ্ছে জয়রামবাটি পর্যন্ত।

কোন কোন ট্রেন চালু করা হচ্ছে?

১) নিউ জলপাইগুড়ি-তিরুচিলাপল্লি অমৃত ভারত এক্সপ্রেস।

২) এসএমভিটি বেঙ্গালুরু-আলিপুরদুয়ার অমৃত ভারত এক্সপ্রেস।

৩) আলিপুরদুয়ার-পানভেল অমৃত ভারত এক্সপ্রেস।

৪) ডিব্রুগড়-গোমতী নগর অমৃত ভারত এক্সপ্রেস।

৫) কামাখ্যা-রোহতক অমৃত ভারত এক্সপ্রেস।

৬) হাওড়া-আনন্দ বিহার টার্মিনাল অমৃত ভারত এক্সপ্রেস।

৭) শিয়ালদা-বেনারস অমৃত ভারত এক্সপ্রেস।

৮) নিউ জলপাইগুড়ি-নাগেরকোল অমৃত ভারত এক্সপ্রেস।

৯) হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেন।

১০) এসএমভিটি বেঙ্গালুরু-বালুরঘাট এক্সপ্রেস।

১১) এসএমভিটি বেঙ্গালুরু-রাধিকাপুর এক্সপ্রেস।

হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেন

এমনিতে ২০২৬ সালের প্রথম দিনেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হবে হাওড়া থেকে কামাখ্যার মধ্যে। বলেন, ‘আগামী ১৫-২০ দিনের মধ্যে পরিষেবা চালু হয়ে যাবে। সম্ভবত ১৮ জানুয়ারি বা ১৯ জানুয়ারি পরিষেবা শুরু হবে। আমরা প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছি। আর সবকিছু ঠিকঠাক হয়ে গিয়েছে। আগামী দুই থেকে তিনদিনের মধ্যে নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করে দেব।’

রেলমন্ত্রী জানিয়েছেন, কলকাতা থেকে গুয়াহাটিতে বিমানে করে যেতে যা খরচ পড়ে, তার থেকে অনেক কম ভাড়ায় বন্দে ভারত স্লিপার ট্রেনে যাতায়া করা যাবে। প্লেনে ভাড়া পড়ে ৬,০০০ টাকা থেকে ৮,০০০ টাকার মধ্যে। সেখানে বন্দে ভারত স্লিপার ট্রেনে থার্ড এসিতে যেতে খাবার-সহ খরচ হবে ২,৩০০ টাকার মধ্যে। আর সেকেন্ড এসির ক্ষেত্রে গুণতে হবে প্রায় ৩,০০০ টাকা। আর ফার্স্ট এসিতে প্রায় ৩,৬০০ টাকা ভাড়া পড়বে। মধ্যবিত্তের কথা মাথায় ভাড়া নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *