WB Vote Update। ভোট শেষে ফেরার আগে দক্ষিণ কলকাতায় তৃণমূল কর্মীদের বাড়িতে গিয়ে মারধর কেন্দ্রীয় বাহিনীর

Spread the love

মোটের ওপর শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বাংলায়। তবে এর মাঝেও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগের বন্যা বইয়ে দিয়েছে শাসকলদল তৃণমূল কংগ্রেস। জায়গায় জায়গায় নাকি তাদের কর্মীদের অন্যায় ভাবে আটক করেছে পুলিশ। বহু জায়গায় নাকি আবার কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে আঙুল তুলেছে তারা। এমনই ভাবে কলকাতার রাসবিহারীতেও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সরব হয়েছেন ঘাসফুল শিবিরের প্রার্থী দেবাশিস কুমার। তাঁর অভিযোগ, বাড়িতে ঢুকে তৃণমূল কর্মীদের মারধর করেছে কেন্দ্রীয় বাহিনী।

এই নিয়ে দেবাশিসের অভিযোগ, ভোট শেষ হয়ে যাওয়ার পর সন্ধ্যা ৭টা নাগাদ কেন্দ্রীয় বাহিনী ফেরার জন্য গাড়িতে উঠছিল। তখন চার-পাঁচজন যুবক আসেন, তাঁরা সিআরপিএফ-এর সঙ্গে কথা বলেন। তারপরই জওয়ানরা বাড়িতে ঢুকে মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করে ও তৃণমূল কর্মীদের মারধর করে। পরে আক্রান্ত তৃণমূল কর্মীদের হাসরাতালে নিয়ে যাওয়া হয়। সেই খবর পেয়ে হাসপাতালে তৃণমূল কর্মীদের সঙ্গে দেখা করতে যান দেবাশিস কুমার এবং স্বরূপ বিশ্বাস।

এই ঘটনা প্রসঙ্গে দেবাশিস কুমার বলেন, ‘পশ্চিমবঙ্গে বিশেষ করে কলকাতার নিউআলিপুরের মতো জায়গায় এমন অত্যাচার করছে। যেখানে-যেখানে যা ব্যবস্থা নেওয়ার নেওয়ার দল নেবে এবার।’ স্বরূপ বিশ্বাস বলেন, ‘২০০ মিটারের বাইরে দাঁড়িয়েছিল। ইভিএম চলে গেলে যেমন দেখার তেমন ওরা দেখছিল। ফেরত যাওয়ার জন্য সিআরপিএফরাও গাড়িতে উঠে গিয়েছিলেন। সেই সময় অমিত দাস, আকাশ দাস, পরিতোষ দাস ও কৌশিক সরকার নামের চারটে ছেলে আসে। সিআরপিএফ-এর গাড়িতে উঠে কিছু বলে। সেকেন্ডের মধ্যে কেন্দ্রীয় বাহিনীর লোকজন নামে আর তারপর লাঠিপেটা করতে শুরু করে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *