Train Fare Hike Latest Update। ট্রেনের ভাড়া বাড়ল আজ থেকে! কত খরচ বাড়বে?

Spread the love

আজ থেকে ট্রেনের ভাড়া বেড়ে গেল। ট্রেনের ভাড়া যে বাড়ছে, তা আগেই ঘোষণা করা হয়েছিল। আজ থেকে নয়া ভাড়া কার্যকর করা হল। তবে আপাতত লোকাল ট্রেনের রোজকার টিকিট বা মান্থলি টিকিটের (সার্বিকভাবে মরশুমি টিকিট) ভাড়া বাড়ানো হয়নি। মূলত দূরপাল্লার ট্রেনের ভাড়া বাড়ানো হয়েছে। সেইসঙ্গে রেলের তরফে একটা বিষয় স্পষ্টভাবে জানানো হয়েছে, আজ থেকে যে টিকিট কাটা হচ্ছে, তাতেই বর্ধিত ভাড়া কার্যকর হবে। অর্থাৎ কেউ যদি ইতিমধ্যে ২ ফেব্রুয়ারির ট্রেনের টিকিট কেটে ফেলেন, তাঁকে আর বর্ধিত ভাড়া দিতে হবে না। তিনি পুরনো ভাড়াতেই যাত্রা করতে পারবেন বলে রেলের তরফে জানানো হয়েছে।

সাধারণ নন-এসি ট্রেনে (লোকাল ট্রেন নয়) কত ভাড়া বাড়ল?

১) জেনারেল কোচ: ২১৫ কিমি পর্যন্ত কোনও ভাড়া বাড়ল না। ২১৬ কিমি থেকে ৭৫০ কিমি পর্যন্ত ভাড়া বাড়ল পাঁচ টাকা। আবার দূরত্ব যদি ৭৫১ কিমি থেকে ১,২৫০ কিমির মধ্যে হয়, তাহলে ১০ টাকা ভাড়া বাড়ানো হচ্ছে। ১৫ টাকা ভাড়া বাড়বে, যদি যাত্রাপথ ১,২৫১ কিমি থেকে ১,৭৫০ কিমি পর্যন্ত হয়। আবার ১,৭৫১ কিমি থেকে ২,২৫০ কিমি পর্যন্ত দূরত্বের ক্ষেত্রে ভাড়া বাড়ল ২০ টাকা।

২) স্লিপার কোচ (সাধারণ): প্রতি কিমিতে ভাড়া বাড়ল ১ পয়সা।

৩) প্রথম শ্রেণি বা ফার্স্ট ক্লাস (সাধারণ): প্রতি কিমিতে ১ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে।

মেল বা এক্সপ্রেস (নন-এসি) ট্রেনে কত ভাড়া বাড়ল?

১) দ্বিতীয় শ্রেণি (মেল বা এক্সপ্রেস): প্রতি কিমিতে ২ পয়সা।

২) স্লিপার কোচ (মেল বা এক্সপ্রেস): প্রতি কিমিতে ২ পয়সা।

৩) প্রথম শ্রেণি (মেল বা এক্সপ্রেস): প্রতি কিমিতে ২ পয়সা।

মেল বা এক্সপ্রেস ট্রেনের এসি কোচের ভাড়া কত বাড়ল?

১) এসি চেয়ার কার: প্রতি কিমিতে ২ পয়সা।

২) এসি-৩ টিয়ার বা ৩ই: প্রতি কিমিতে ২ পয়সা।

৩) এসি-২ টিয়ার: প্রতি কিমিতে ২ পয়সা।

৪) এসি ফার্স্ট ক্লাস বা এক্সিকিউটিভ কোচ: প্রতি কিমিতে ২ পয়সা।

আর রেলের সেই ভাড়া বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেকেই। কিন্তু সকলের মনে একটাই প্রশ্ন, ভাড়া তো না হয় বাড়ল। কিন্তু ঠিকঠাক পরিষেবা মিলবে তো? ট্রেন সময় মেনে চলবে? ঘণ্টার পর ঘণ্টা ট্রেন লেট করবে না তো? বিশেষত সেই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে দক্ষিণ-পূর্ব রেলের যাত্রীদের মনে। যে লাইন কার্যত বিভীষিকা হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *